শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজধানীর মোহাম্মদপুর কব্জিকাটা গ্রুপ এর  সন্ত্রাসী ‘আয়েশা গ্রুপ এর প্রধান আরশাদ ও সহযোগী ইউসুফ কে গ্রেপ্তার করেছে র‌্যাব-২

সিলেট নিউজ ডেস্ক : / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

Manual4 Ad Code

নূর হোসাইন :

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত কব্জিকাটা গ্রুপ এর সহযোগী সন্ত্রাসী ‘আয়েশা গ্রুপ’ এর প্রধান চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মোঃ আসাদ ওরফে আরশাদ প্রকাশ ওরফে আয়েশা ও তার সহযোগী ইউসুফ কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-

Manual5 Ad Code

বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র‌্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ সাম্প্রতিক সময়ে র‌্যাব-২ এর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী ভূইয়া সোহেল বুনিয়া সোহেল, মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান মোঃ সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম চোরা সেলিম এবং রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘কব্জিকাটা গ্রুপ এর প্রধান মোঃ আনোয়ার শুটার আনোয়ার কব্জিকাটা আনোয়ারকে তাদের সহযোগীসহ গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায়, মোহাম্মদপুর কেন্দ্রিক সকল সন্ত্রাসী গ্রুপের মূল উৎপাটন করার লক্ষে র‌্যাব-২ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গতকাল ১৩ জুলাই ২০২৫ইং তারিখ রাজধানীর মোহম্মদপুরের আলোচিত ‘কব্জিকাটা গ্রæপ’ এর সহযোগী সন্ত্রাসী ‘আয়েশা গ্রæপ’ এর প্রধান চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মোঃ আসাদ ওরফে আরশাদ প্রকাশ ওরফে আয়েশা ও তার সহযোগী ইউসুফ কে ঢাকা জেলার সাভার থানাধীন ভাকুর্ত্যা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে ৬টি সামুরাই উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃত ‘কব্জিকাটা গ্রুপ ’এর সহযোগী সন্ত্রাসী ‘আয়েশা গ্রুপ ’এর প্রধান চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মোঃ আসাদ ওরফে আরশাদ প্রকাশ ওরফে আয়েশা’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সে ও তার সহযোগীরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। ইতোমধ্যে রাজধানীর আদাবর এলাকায় মোঃ আসাদ ওরফে আরশাদ প্রকাশ ওরফে আয়েশা ও তার সহযোগীদেরকে দেশীয় অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করতে দেখা যায়। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে, গত ২৯/০৬/২০২৫ ইং 

Manual8 Ad Code

আদাবর থানা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ী রাজু ’কে আয়েশা ও তার সহযোগীরাসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এরই প্রেক্ষিতে, গত ৩০ জুন ২০২৫ ইং  আদাবর থানায় আয়েশা ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-২ তাকে গ্রেপ্তারের উদ্দ্যোগ গ্রহণ করে এবং গতকাল ১৩ জুলাই ২০২৫ ইং র‌্যাব-২ কর্তৃক আয়েশা ও তার সহযোগী ইউসুফকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আয়েশার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি, ও ডাকাতির প্রস্তুতিসহ ৭টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ আসাদ ওরফে আরশাদ প্রকাশ ওরফে আয়েশা আরো জানায়, জন্ম থেকে আদাবর এলাকায় বসবাস করে, ছোট বেলা থেকে রাজমিস্ত্রি কাজ করে জীবিকা নির্বাহ করত। পরবর্তীতে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারকৃত আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ারের হাত ধরে ৫-৬ বছর থেকে এ কাজে আসে এবং আনোয়ারের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত হয়। সে ও তার সহযোগীরা কব্জিকাটা আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর, আদাবর ও পাশর্^বর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সস্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। সাধারণত দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে এবং রাত গভীর হলেই বাসা বাড়ি, ফ্লাটে ও গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।    প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটিই জানালেন       

Manual2 Ad Code

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটিই জানালেন -খান আসিফ তপু

Manual3 Ad Code

সিনিঃ সহকারী পুলিশ সুপার,

সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code