শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আত্মহত্যা করেছেন এক প্রবাসীর স্ত্রী

সিলেট নিউজ ডেস্ক : / ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

Manual6 Ad Code

নিজস্ব সংবাদদাতা:

গণধর্ষণের শিকার হয়ে লোকলজ্জা সহ্য করতে না আত্মহত্যা করেছেন এক প্রবাসীর স্ত্রী। অভিযুক্ত তিন যুবকই এখন পুলিশের হাতে গ্রেপ্তার। এ ঘটনা শুধু একটি ধর্ষণের নয়, একজন নারীর অসম্ভব যন্ত্রণা, সমাজের অবহেলা আর বিচার পাওয়ার আগেই হারিয়ে যাওয়ার করুণ চিত্র। ঘটনাটি ঘটে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে। নিহত নারী মালয়েশিয়া প্রবাসী স্বামীর সংসার সামলাতে একা থাকতেন তার ৮ বছরের মেয়েকে নিয়ে। অভিযুক্ত তিন যুবক দীর্ঘদিন ধরেই তাকে উত্ত্যক্ত করছিল।

Manual8 Ad Code

গত বুধবার (২৩ জুলাই) সকালে তার মেয়ে মাদরাসায় গেলে তিনজনই ঘরে ঢুকে লুকিয়ে থাকে। দুপুরে মেয়ে বাড়ি ফেরার পর তাকে ছুরি দেখিয়ে বের করে দেয় তারা। এরপর পালাক্রমে ধর্ষণ করে গৃহবধূকে। ধর্ষণের পর মানসিকভাবে ভেঙে পড়া গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সন্ধ্যায় মরদেহ। উদ্ধার করে পুলিশ, পাঠানো হয় ময়নাতদন্তে। আত্মহত্যার আগে গৃহবধূ তার ইমো অ্যাকাউন্টে স্বামীর কাছে এক আবেগভরা অডিও বার্তা পাঠান, যেখানে ধর্ষণের কথা ও তার মনের যন্ত্রণা তুলে ধরেন। ওই অডিও পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের বাবা আবদুল মতলব বদু বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। প্রধান আসামি ফারুক হোসেনকে (৩৪) ঢাকার রায়েরবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্প। অন্য দুই আসামি তোফায়েল আহমেদ রকি ও রিয়াজ হোসেনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দুইজনকে রায়পুর ও হামছাদী এলাকা থেকে ধরা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের নামে মামলা হলে প্রধান আসামি ফারুক হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। ফারুক দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তারা ধর্ষণের কথা স্বীকার করেছে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code