শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভোলার  ইলিশায় টাকা পরিশোধ না করে দলিলে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টার অভিযোগ ভূমি দস্যু দুলাল গংদের  বিরুদ্ধে

সিলেট নিউজ ডেস্ক : / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি :

Manual5 Ad Code

ভোলার পূর্ব  ইলিশা ৬ নং ওয়ার্ডে বর্তমান মূল্য প্রায় ১৮ লক্ষ টাকার জমি মাত্র ছয় লক্ষ টাকায় দরদাম করে দেড় লক্ষ টাকা বায়না দিয়ে তিন মাসের ভেতর বাকি টাকা পরিশোধ করে দলিল নেওয়ার কথা থাকলেও তা না করে জমির মালিক ভুক্তভোগী শামসুদ্দীন বেপারী এর কাছ থেকে বাকিটা টাকা পরিশোধ না করে জোরপূর্ব দলিলে স্বাক্ষর নেওয়ার চেষ্টার অভিযোগ উক্ত এলাকার ভূমি দস্যু  দুলাল গংদের  বিরুদ্ধে। ভুক্তভোগী শামসুদ্দিন বেপারী জানান জমির বায়না হয় তিন মাসের জন্য কিন্তু তারা আমাকে  দুই বছর ঘুরাতে থাকে । তিনি বলেন – চর আনন্দ পার্ট- থ্রি মৌজায় জেল নং ২৭, হাল -৩১, খতিয়ান নং ১৭৪, দাগ নং – ৩০৫ এ মোট আমার জমি ৩ একরের মধ্য থেকে ২৪ শতাংশ জমি বর্তমান মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা সেই জমি দুই বছর আগে ৬ লক্ষ টাকা দরদাম করে ১৫০  টাকা মূল্যের স্ট্যাম্পে লিখিতভাবে তিন মাস সময় নিয়ে দেড় লক্ষ টাকা বায়না করে। বাকি ৪ লক্ষ ৫০ হাজার টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করে জমির দলিল দেওয়ার কথা থাকলেও সময় মত টাকা পরিশোধ না করে দুই বছর ঘুরাইতে থাকেন এবং উক্ত জমি বাকি টাকা পরিশোধ না করেই দখলে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জমির বাকি টাকা না দিয়েই জোরপূর্বক উক্ত জমি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগ করেন উক্ত এলাকার মোহাম্মদ দুলাল, মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ সিরাজ  গংদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটে ১৭ জুলাই (সন্ধ্যা ৭ ঘটিকার সময়) ২০২৫ ইং পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে । এ ব্যাপারে ভুক্তভোগী শামসুদ্দিন বেপারী  ভোলা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি উল্লেখ্য করেন – ১৭ জুলাই দুলাল সেলিম ও সিরাজ কিছু ভূমি দস্যু লোকজন নিয়ে তারা সকলে পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে তাকে বাকি টাকা পরিশোধ করবে বলে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে জমির বাকি পাওনা টাকা না দিয়েই টাকা পরিশোধ হয়েছে মর্মে স্বাক্ষর নিতে চায় এবং তিনি রাজি না হলে মারধরের চেষ্টা করা হয় এবং জমিও দখল করে রাখবে আর কোন টাকাও দিবেনা বলে হুমকি প্রদান করে এক পর্যায়ে উপস্থিত লোকজনের সহযোগিতায় তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং থানায় এসে অভিযোগ দায়ের করেন । জমির মালিক ভুক্তভোগী শামসুদ্দিন বেপারী বলেন- তারা এখনও কিছু দুষ্কৃতিকারী লোকের সহযোগিতায় ইলিশায় আবারো বিচারের নামে বসে জোরপূর্বক আমি টাকা বুঝিয়া পাইছি মর্মে স্বাক্ষর নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন তাই আমি এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করছি ।  শামসুদ্দিন বেপারী আরও বলেন দুলাল গংদের সহযোগী ভূমি দস্যু মোহাম্মদ মাহফুজ – পিতা  লতিফ ,  নূর মোহাম্মদ , পিতা- সুলতান,  জামাল পিতা- শাহাজল , মিজান- পিতা- শাহাজল , কালাম পিতা- আব্দুল হাই, সেলিম পিতা- জয়নাল মীর ও ইসমাইল গংরা তার অন্য জমি জোরপূর্বক দখল ও দখল চেষ্টায় লিপ্ত রয়েছে এবং তারা শামসুদ্দিনকে সব সময় দুলাল গংদের  পরামর্শে প্রাণনাশের হুমকি দিয়ে আসতেছে তাই উপরোক্ত সকলের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি তিনি জোর দাবি জানান , এ ব্যাপারে নাম বলতে অনিচ্ছুক স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তির কাছে জানতে চাইলে তারা বলেন শামসুদ্দিন বেপারী একজন ভাল মানুষ তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তারা প্রকৃতপক্ষে ভূমিদস্যু ,তাদের কাজ নিরীহ মানুষের জমি জোর পূর্বক দখল করে নেওয়া , দীর্ঘ কয়েক বছর তারা এই কাজ চলমান রেখেছেন, কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না , যারাই তাদের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করে তাদের জায়গা-জমি জোরপূর্বক দখল করে নেয় এবং প্রাণনাশের হুমকি সহ মারধর করে থাকেন তাই তারা ভোলা জেলা পুলিশ সুপারের কাছে আবেদন রাখেন যাতে করে এই দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসেন, এ ব্যাপারে দুলাল এর কাছে জানতে তার মোবাইলে কল দিলে  মোবাইলটি বন্ধ পাওয়া যায় ।

এ ব্যাপারে জানতে চাইলে ভোলা সদর থানার অফিসার ইনচার্জ আবু শাহাদৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন বিষয়টি তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code