শিরোনাম
শিক্ষক সাংবাদিক থেকে আইনজীবী হওয়ার গল্প রায়পুরের বেলাল চৌধুরীর , বাবা-মায়ের স্বপ্ন পূরন গণভবনের চার দেয়ালের বাহিরে ৩ কোটি গরিব মানুষ শিরোনামে ১০ জুন ২০২০ সালে লেখা একটি চিঠি । বতর্মানে রাজনীতি অঙ্গনে বড় খেলোয়ার কারা, বিএনপি, জামায়াত নাকি অন‍্য কেউ? চলছে সার্কাস বানিয়াচঙ্গে দিঘির পাড় ঐক্য পরিষদ ও প্রবাসীদের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা মৌলভীবাজার জেলার জেলা (পরিষদ)প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজান খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম বিশ্বম্ভরপুরে ঈদকে কেন্দ্র করে বেড়েছে পর্যটক সমাগম শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি, সংবাদ সম্মেলনে রুকুম উদ্দিন দুলন ‘মানব সেবায় আমরা’ সংগঠনের আয়োজনে তাড়াইল উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই, গ্রেফতার ২

সিলেট নিউজ ডেস্ক : / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

Manual1 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে বাবা ও মেয়ের উপর হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে লুটকৃত নগদ অর্থ, মোবাইল ফোনসহ দস্যুতায় ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

শনিবার (২ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা এ তথ্য জানান।

Manual7 Ad Code

পুলিশ জানায়, মৌলভীবাজারের বড়লেখার শিমুলিয়া এলাকার আব্দুল আহাদ গত ৩০ জুলাই দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পূবালী ব্যাংক বড়লেখা শাখা থেকে দুই লক্ষ টাকা উত্তোলন করেন। এছাড়া তার মেয়ে সুহাদা আক্তারের ব্যাগে পূর্বেই ছিল নগদ ১৬ হাজার টাকা। টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে শিমুলিয়া এলাকায় পৌঁছালে ৪ জন দস্যু দুটি মোটরসাইকেল নিয়ে পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ভিকটিমের মেয়ের ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইকৃত ব্যাগে নগদ ২ লাখ ১৬ হাজার টাকা, একটি স্যামসাং স্মার্ট মোবাইল ফোন, দুই ভরি রুপার চেইন এবং জাতীয় পরিচয়পত্র ছিল। এঘটনায় বড়লেখা থানায় বাদী আব্দুল আহাদের অভিযোগের ভিত্তিতে ৩০ জুলাই (মামলা নম্বর-১৭, ধারা ৩৪১/৩৯২ দণ্ডবিধি) নিয়মিত মামলা রুজু করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির সহায়তায় দস্যুদের শনাক্ত করে ১ আগস্ট রাতে সিলেট শহরের শাহপরাণ থানাধীন কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুলাউড়ার সেলিম আহমদ ওরফে অনিক (৩৭) ও সিলেটের শাহপরাণ এলাকার সাকিব আহমদ (২৫)।

পুলিশ তাদের হেফাজতে থাকা নগদ ৯৯ হাজার ৫০০ টাকা, ভিকটিমের স্যামসাং স্মার্ট মোবাইল, ধারালো একটি দা ও একটি TVS Apache মোটরসাইকেল ও কালো হেলমেট, টি-শার্ট ও গেঞ্জি উদ্ধার করে।

Manual3 Ad Code

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার বাদীও তাদের শনাক্ত করেছেন। তারা জবানবন্দিতে পলাতক আরও কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করেছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি
মোবাইল: 01740023607
তারিখ: ২ আগস্ট ২০২৫

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code