শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার শেরপুর হাইওয়ে পুলিশের হানা: ১৫ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

সিলেট নিউজ ডেস্ক : / ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

Manual6 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা প্রায় ১৫ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় ক্লপ-জি ক্রিমসহ একটি কাভার্ড ভ্যান ও দুই ব্যক্তিকে হানা দিয়ে আটক করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট শহর থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদ পাওয়ার পর হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালায়। একপর্যায়ে শেরপুর বাজার এলাকায় সন্দেহজনক কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশি করে আনুমানিক ১৫ লাখ ৭২ হাজার ৪৮০ টাকার ভারতীয় ক্লপ-জি ক্রিম জব্দ করা হয়। 

Manual8 Ad Code

আটককৃতরা হলেন- সিলেট জেলার জৈন্তাপুর থানার হেলিরাই এলাকার ফয়জুর রহমানের ছেলে চালক কুতুবউদ্দিন (২৫) এবং একই উপজেলার উত্তর মাহাইল এলাকার মৃত নুরুল হকের ছেলে মোঃ নূরুল আফসার ওরফে নাহিদ (২৮)। এ সময় জব্দকালে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রশিদ সরকার উপস্থিত ছিলেন।  

Manual5 Ad Code

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার এসআই ইমরুল সাহেদ বলেন- গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ক্লপ-জি ক্রিমসহ দুইজনকে আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৭২ হাজার ৪৮০ টাকা। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সিলেট থেকে পণ্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। তবে এই চোরাচালানের মূল হোতা বা পেছনের কারা জড়িত সে বিষয়ে তারা কিছুই জানায়নি। বর্তমানে কাভার্ড ভ্যান, পণ্য এবং আটক দুইজন পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code