শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে রাতের ছায়ায় ‘মশলার ট্র্যাপ’, দুই চোরাকারবারি পুলিশের জালে আটক

সিলেট নিউজ ডেস্ক : / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

Manual8 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

Manual8 Ad Code

মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) রাত দেড়টার দিকে শেরপুর গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পুরাইল শাহপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো. আসাদুল (২৯) ও সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সাধুরবাজার এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে মো. কাউছার হোসেন (২৮)।

Manual6 Ad Code

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপু কুমার দাস জানান, “গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা মুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৫০১৩) শেরপুর গোলচত্বর এলাকায় আটক করা হয়। তল্লাশিতে ১৯০ বস্তা ভারতীয় জিরা পাওয়া যায়, যার মোট ওজন প্রায় ৫ হাজার ৭শ কেজি। বাজারমূল্য আনুমানিক ২৮ লাখ ৫০ হাজার টাকা।”

Manual7 Ad Code

পুলিশ জানায়, জব্দকৃত বস্তাগুলোর মধ্যে ১১৫টি হলুদ রঙের এবং ৭৫টি সবুজ রঙের, এবং বস্তায় ভারতীয় কোম্পানির নাম ও ঠিকানা মুদ্রিত ছিল। গ্রেফতার আসামিরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে চোরাই পথে জিরাগুলো বাংলাদেশে এনেছে।

এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ট্রাক ও জিরা থানায় রাখা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code