শিরোনাম
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জৈন্তাপুরে বিলের ইজারা নিয়ে আ.লীগ-বিএনপি দুই নেতার বিরুদ্ধে থানায় ও ইউএনওর কাছে অভিযোগ চারণ কবি মুখলেছ উদ্দিনের হাতে ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি সম্মাননা-২০২৬’ পৌঁছাল, উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ ​ঢাকা-১৪ আসনের এমপি বেরিষ্টার মীর আহমাদ বিন কাসেম এর  পক্ষ থেকে ৯ নং ওয়ার্ডে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন জগন্নাথপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিলেট বিভাগের প্রথম দৃষ্টিনন্দন আর্চ সেতু ​ঢাকা উত্তর সিটি ১০ নং ওয়ার্ডে আগামী  দিনের উন্নয়ন ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ  মো: বাবুল মিয়া রাজনীতির ভবিষ্যৎ বিলুপ্তির পথে, দেশে চলছে তৃমুখী লড়াই। দেশের উন্নয়ন যেন শুধুই স্বপ্ন আর গালগল্প
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাগর-রুনি সন্তান মেঘের হাতে প্লটের দলিল হস্তান্তর

সত্যজিৎ দাস / ৮৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

Manual6 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

Manual3 Ad Code

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘ অবশেষে পেলেন পূর্বাচলে বরাদ্দকৃত প্লটের দলিল। বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে দলিলটি তার হাতে তুলে দেন।

সাংবাদিক সাগর সরওয়ার ২০০৪ সালে এই প্লটের জন্য আবেদন করেন এবং ২০০৫ সালে বরাদ্দ পান। ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধের পরও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পরিবারটি দীর্ঘদিন প্লটের দখল পাননি। উত্তরাধিকার সূত্রে প্লটটির বর্তমান মালিক সাগরের মা সালেহা মনির এবং মেঘ।

 

দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আলোচিত সাগর-রুনি হত্যা মামলার তদন্ত অগ্রগতি নিয়েও খোঁজ নেন। তিনি বলেন, “তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। এতে আইনের প্রতি আস্থা কমে যায়। দ্রুত এই মামলার তদন্ত শেষ করতে হবে।”

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, দীর্ঘসূত্রিতার কারণে মামলার বহু গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়েছে বলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের জানিয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার,ফরিদা আখতার ও সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান।

Manual7 Ad Code

এ সময় মেঘ তার ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

Manual1 Ad Code

সিলেট নিউজ/এসডি.

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code