শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুষ্টিয়ার মিরপুর থানার সাংবাদিক ফিরোজ আহম্মদকে হত্যাচেষ্টা মামলার আসামী মিলন হোসেন’কে ঢাকার সাভার  থেকে  গ্রেপ্তার করেছে র‌্যাব-২

সিলেট নিউজ ডেস্ক : / ৮৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

Manual6 Ad Code

নূর হোসাইন :

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

কুষ্টিয়া জেলার মিরপুর থানার চাঞ্চল্যকর সাংবাদিক ফিরোজ আহম্মদকে নৃশংসভাবে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মিলন হোসেন’কে ঢাকা জেলার সাভার  থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। কুষ্টিয়া জেলার মিরপুর থানার চাঞ্চল্যকর সাংবাদিক ফিরোজ আহম্মদকে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মিলন হোসেন (৩২)’কে ২৩ আগস্ট ২০২৫ ইং রাতে ঢাকা জেলার সাভার থানাধীন তেতুলঝোড়া এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ফিরোজ আহম্মেদ পেশায় দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার সাংবাদিক, মিরপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং  আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক। ঘটনার দিন ১১ আগস্ট ২০২৫ ইং ভোরে ভিকটিম ফিরোজ আহম্মেদ নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হন। এ সময় মিলনসহ তার কয়েকজন সহযোগী মিলে তাঁর পথ রোধ করে হাতুড়িপেটা করে এবং ইট দিয়ে থেতলে দেওয়া হয় তাঁর শরীর। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম ফিরোজ আহম্মেদ এর অবস্থা আশংকাজনক হওয়ায় ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়ায় রেফার্ড করেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ট্রমা সেন্টার এ্যান্ড  অর্থপেডিক হাসপাতাল, ঢাকায় ভর্তি করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ভাগিনা বাদী হয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা ( মামলা নং-০৫/২০৮) ১১ আগস্ট ২০২৫ ইং দায়ের করেন। উল্লেখিত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল ২৩ আগস্ট ২০২৫ ইং রাতে আসামিকে ঢাকা জেলার সাভার থানাধীন তেতুলঝোড়া  এলাকা হতে গ্রেপ্তার করে। আসামি হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটিই জানালেন -খান আসিফ তপু,

সিনিঃ সহকারী পুলিশ সুপার, সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া)

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code