শিরোনাম
জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সংসদ অধিবেশনে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ বিল পাস হলো, তাতে কিন্তু কয়েকটি সন্দেহ রয়েই গেলো দোয়ারাবাজারে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় রেফারেল চেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান দখলের অভিযোগ জামগড়ায় পুলিশ ফাঁড়ি চালুর পরও গুলির ঘটনা: আশুলিয়ায় ভোরে ৫ রাউন্ড গুলি, আহত ২—উদ্বেগে স্থানীয়রা বতর্মান সরকারের দৃষ্টি আকর্ষণ,দেশ উন্নয়ন করতে চাইলে, যথাযথ ভাবে ভূমি ব‍্যবহার করা জরুরি শ্রীমঙ্গলে হামের প্রাদুর্ভাব রোধে জরুরি ORI কার্যক্রম মোহাম্মদপুরে ফুটপাত দখলমুক্তে দৃশ্যমান অগ্রগতি নেই, প্রশাসনের ব্যর্থতার অভিযোগ ছাত্রদলের তুরাগ থানার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে অভিযোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কানাইঘাটে ৬ বছরের শিশুকে টাইগার খাওয়ার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে ১৬ বছরের কিশোর গ্রেফতার

সিলেট নিউজ ডেস্ক / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাট উপজেলার সীমাবাজারে টাইগারের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নাবিল আহমদ নামে ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে গাছবাড়ী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গত ১১ সেপ্টেম্বর উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের সীমার বাজারে সাহাব উদ্দিনের ভাড়া বাসায় এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে নির্যাতিত শিশুটিকে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম শিশুর পিতা নাসির উদ্দিন কানাইঘাট সদর ইউনিয়নের ভাটিদিহি গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে তিনি ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে সীমার বাজার এলাকায় সাহাব উদ্দিনের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। অপরদিকে অভিযুক্ত কিশোর নাবিল আহমদ রাজাগঞ্জ ইউনিয়নের নয়ামাটি পাহাড় গ্রামের মুক্তার আহমদের পুত্র। নাবিল আহমদ সীমার বাজার এলাকায় ফার্নিচারের দোকানে কাজ করেন। গত ১১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ভিকটিম শিশুর পিতা ভ্যানচালক নাসির উদ্দিন ও তার স্ত্রী কাজের উদ্দেশ্যে বাসার বাহিরে যান। এ সময় ভিকটিম শিশু একা বাসার সিড়ি বেয়ে পাশের বাড়িতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অভিযুক্ত কিশোর নাবিল আহমদ একটি টাইগারের বোতলের লোভ দেখিয়ে বাসার ৩য় তলার সিঁড়ির উপরে নিয়া জোরপূর্বক ধর্ষন করে। শিশুর চিৎকারে পাশের বাড়ি থেকে ভিকটিমের নানি এগিয়ে আসলে নাবিল আহমদ দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ভিকটিম শিশুর পিতা ভাটিদিহি গ্রামের মৃত শাহজাহানের পুত্র নাসির উদ্দিন বাদী হয়ে কিশোর নাবিল আহমদের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। থানার মামলা নং- ০৯, তারিখ- ০৯/০৯/২০২৫ইং।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, স্থানীয় গাছবাড়ী বাজার থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসা হয়েছে। আসামি কিশোর হওয়ায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code