শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সরকারি অফিসকে বেডরুম বানানোর কুরুচিপূর্ণ ঘোষণা: অষ্টগ্রামে আনসার ভিডিপি প্রশিক্ষকের অশোভন আচরণে সাংবাদিক লাঞ্ছিত

সিলেট নিউজ ডেস্ক / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

Manual5 Ad Code

 

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক অপমানজনক আচরণের শিকার হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শারদীয় দুর্গাপূজার দায়িত্ব বণ্টন সংক্রান্ত বিষয়ে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে গেলে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো: নাদিরুজ্জামান আজমল ও দৈনিক সকালের সময় এর প্রতিনিধি মাহবুব আলম। তাদের অভিযোগ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ রমজান মিয়া ক্ষিপ্ত হয়ে বলেন—

“আমরা অফিস চলাকালীন সময়ে বাসায় থাকব, বাথরুমে থাকব, বউ নিয়ে থাকব, তার মধ্যে সাংবাদিক আসবে কেন?”

এ ধরনের মন্তব্যের মাধ্যমে তিনি সরকারি অফিসকেই ব্যক্তিগত বেডরুম বানানোর কুরুচিপূর্ণ ইঙ্গিত দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ রমজান মিয়া পূর্বে কটিয়াদি উপজেলায় দায়িত্বে থাকাকালীনও নানা অনিয়ম ও অপকর্মে জড়িয়ে বিতর্কে ছিলেন। এমনকি তিনি নিজেই স্বীকার করেন, কটিয়াদিতে সাংবাদিকদের ওপর হামলার একটি ঘটনায় তিনি জড়িত ছিলেন।

Manual8 Ad Code

অভিযোগ প্রসঙ্গে জেলা আনসার ভিডিপি কমান্ডার জানান, তিনি বিষয়টি জেনেছেন তবে ব্যস্ততার কারণে কোনো পদক্ষেপ নিতে পারেননি। অপরদিকে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বুলবুলি আক্তার প্রশিক্ষকের পক্ষ নিয়ে বিষয়টি এড়িয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহান এ বিষয়ে বলেন—

“আপনারা লিখিত অভিযোগ দিন, আমি বিষয়টি আনসার ভিডিপি কর্তৃপক্ষকে জানাব। এখানে আমি সরাসরি কোনো সিদ্ধান্ত নিতে পারব না।”

সাংবাদিকরা জানিয়েছেন, রমজান মিয়ার অশোভন বক্তব্য ও আচরণ তাদের ক্যামেরায় রেকর্ড রয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিলেও সাংবাদিক মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

Manual5 Ad Code

সচেতন মহলের মতে, একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তার মুখে এমন মন্তব্য শুধু অশোভনই নয়, বরং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকির ইঙ্গিত। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code