শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার শেরপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

সিলেট নিউজ ডেস্ক / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

Manual1 Ad Code

মৌলভীবাজার সদর উপজেলার শ্রীহট্ট ইকোনমিক জোন এলাকায় অবস্থিত শেরপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের মাধ্যমে ১৫ সদস্যের এ নতুন কমিটি গঠন করা হয়।

Manual6 Ad Code

নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেন স্থানীয় ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিহাবুর রহমান, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, লেখক-কবি ইয়াসিন সেলিম ও সমাজসেবক মাজহারুল ইসলাম রকি।

কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন- প্রতিদিনের কাগজের প্রতিনিধি আব্দুস সামাদ আজাদ। সহ-সভাপতি পদে সিলেটের ডাকের কাঞ্চন ভৌমিক ও নাগরিক ভাবনার শেখ সাহেদ আহমেদ নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন মৌমাছি কণ্ঠের আমিরুল ইসলাম সাহেদ এবং যুগ্ম সম্পাদক হয়েছেন জিবি নিউজ২৪-এর মোফাদ আহমদ মুরাদ।

Manual4 Ad Code

এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফাহাদ আহমদ (আলোকিত সকাল), সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন (টি নিউজ), দপ্তর সম্পাদক হাফিজ জুবায়ের আহমেদ (সংলাপ বার্তা), অর্থ সম্পাদক রিপন মিয়া (বাংলাদেশ সমাচার), সদস্য হিসেবে যুক্ত হয়েছেন এহিয়া আহমেদ (প্রতিদিনের কাগজ) ও মোঃ শাহাব উদ্দিন (ক্রিয়েটিভ নিউজ২৪)।

Manual6 Ad Code

সন্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শিহাবুর রহমান। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বায়েজিদ হোসেন, মাজহারুল ইসলাম রকি ও আব্দুল আলীম।

উল্লেখ্য, সিলেট বিভাগের চার জেলার সংযোগস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় শেরপুর প্রেসক্লাব। প্রতিষ্ঠালগ্ন থেকে এটি চার জেলার সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবে কাজ করে আসছে।

শেরপুর প্রেসক্লাব সাংবাদিকতার মানোন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও গণমাধ্যমের মর্যাদা রক্ষায় ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছে। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে এ ধারা আরও সমুন্নত হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code