শিরোনাম
মৌলভীবাজারের রাজনগরে বন্যার্তদের মধ্যে জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ 🚨 নিখোঁজ সংবাদ / সন্ধান চাই 🚨 হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন সাহায্যের আবেদন Hazrat Allama Mufti Mujahid Uddin Choudhury Dubagi (Rahimahullah): will be an example for the people of this age in the field of knowledge and Zuhd (Asceticism) রাজধানীর আবাসন ও ভূমি খাতের নীরব ঘাতক: চাঁদাবাজির অভয়ারণ্য জগন্নাথপুরে এমপিদের জন্য বরাদ্দকৃত অফিস ও পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন ​আবাসিক হোটেল: নিরাপত্তা নাকি অপরাধের নিরাপদ আশ্রয়? ​ সাংগঠনিক সিদ্ধান্তে আব্দুল বাসিতকে বহিষ্কার করল সিলেট অনলাইন প্রেসক্লাব যুগপূর্তিতে সম্মাননা, শুভেচ্ছা ও ভবিষ্যতের প্রত্যয়ে সিলেট অনলাইন প্রেসক্লাব
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগন্জের মাধবপুরে ৪ লাখ ৫০ হাজার টাকার জালনোটসহ দুই তরুণী গ্রেপ্তার

সিলেট নিউজ ডেস্ক / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

Manual3 Ad Code

পবিত্র দেব নাথ (মাধবপুর) হবিগন্জ প্রতিনিধি:-

Manual3 Ad Code

হবিগন্জের মাধবপুর উপজেলা ৪ লাখ ৫০ হাজার টাকার জালনোটসহ দুই তরুণীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

Manual3 Ad Code

 মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার নোয়াপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই তরুণী হলেন মাধবপুরের সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রোজা (২২) এবং নোয়াপাড়ার ভাড়াটিয়া বাসিন্দা নূর হোসেনের মেয়ে হামিদা খাতুন (১৬)। তাদের কাছ থেকে ১ হাজার, ৫০০ ও ২০০ টাকার জালনোটসহ মোট ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

হবিগঞ্জ জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) এ,কে,এম শামীম হাসান জানান, রোজা ও তার মা দীর্ঘদিন ধরে নোয়াপাড়া বাজারে জালনোট দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করতেন। মঙ্গলবার রাতে তারা এক সবজি বিক্রেতার কাছ থেকে ৩ কেজি আমড়া কিনে ১ হাজার টাকার জালনোট দেন। পরে আরও কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে একইভাবে প্রতারণা করার সময় স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি ফাঁস হয়ে যায়।

ডিবির এ অফিসার আরও জানান, অভিযানের সময় রোজার মা পালিয়ে যান। জালনোট চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code