শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জকিগঞ্জে নারীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

সিলেট নিউজ ডেস্ক / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

Manual4 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

জকিগঞ্জে নারীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ পৃথকভাবে ১১০ বোতল অফিসার চয়েস বিদেশি মদ ও ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

Manual8 Ad Code

আটককৃতরা হলেন—সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের মৃত হরলাল বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাস (৫০) ও তার স্ত্রী উত্তরা বালা বিশ্বাস (৩৫), মানিকপুর ইউনিয়নের বাল্লা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে রাহেল আহমদ (৩৫), এবং ছালিয়াকাপন গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রুহুল আমীন (৩৩)।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার একটি বিশেষ টিম পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, যার মধ্যে রয়েছে ১১০ বোতল বিদেশি মদ ও ২২ পিস ইয়াবা।

Manual8 Ad Code

জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং জকিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

এদিকে মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। সম্প্রতি সিলেট জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জকিগঞ্জে মাদক নির্মূলে আরও কঠোর অভিযানের দাবি উঠেছিল। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান মাদক দমনে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

Manual5 Ad Code

মতবিনিময় সভা ও চলমান অভিযানের প্রেক্ষাপটে স্থানীয়দের আশা—জকিগঞ্জকে মাদকমুক্ত গঠনে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code