শিরোনাম
জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সংসদ অধিবেশনে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ বিল পাস হলো, তাতে কিন্তু কয়েকটি সন্দেহ রয়েই গেলো দোয়ারাবাজারে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় রেফারেল চেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান দখলের অভিযোগ জামগড়ায় পুলিশ ফাঁড়ি চালুর পরও গুলির ঘটনা: আশুলিয়ায় ভোরে ৫ রাউন্ড গুলি, আহত ২—উদ্বেগে স্থানীয়রা বতর্মান সরকারের দৃষ্টি আকর্ষণ,দেশ উন্নয়ন করতে চাইলে, যথাযথ ভাবে ভূমি ব‍্যবহার করা জরুরি শ্রীমঙ্গলে হামের প্রাদুর্ভাব রোধে জরুরি ORI কার্যক্রম মোহাম্মদপুরে ফুটপাত দখলমুক্তে দৃশ্যমান অগ্রগতি নেই, প্রশাসনের ব্যর্থতার অভিযোগ ছাত্রদলের তুরাগ থানার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে অভিযোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুনামগঞ্জে দেড় কোটি টাকার নৌকাসহ ভারতীয় শাড়ি,থ্রি-পিস,কসমেটিক্স জব্দ

সিলেট নিউজ ডেস্ক / ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে দেড় কোটি টাকার নৌকাসহ ভারতীয় শাড়ি,থ্রি-পিস,কসমেটিক্স জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।
বৃহস্পতিবার ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার আওতাধীন মঈনপুর নামক এলাকা থেকে জব্দ করা হয়।
বিজিবি জানায়,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সুনামগঞ্জ সদর উপজেলার আওতাধীন মঈনপুর নামক এলাকার পরিত্যাক্ত বাড়ী এবং সুরমা নদীতে পরিত্যাক্ত নৌকা হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১টি ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ১২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস এবং ১৯৫ পিস কসমেটিক্স সামগ্রী আটক করে। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য এক কোটি সাতান্ন লক্ষ উনষাট হাজার আটশত টাকা। অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী,জেসিও-১০৫২২ নায়েব সুবেদার মো: রফিকুল ইসলাম এর সাথে ১৯ জন বিজিবি এবং ৪ জন পুলিশ সদস্যসহ সর্বমোট ২৪ জন অংশগ্রহন করেন।

Manual5 Ad Code

এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে। আটককৃত ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং কসমেটিক্স সামগ্রী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code