শিরোনাম
চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই সংস্কারহীনতায় ধুঁকছে তাড়াইলের ১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ঢাকা থেকে নারী এনে আলফাডাঙ্গায় দেহ ব্যবসার অভিযোগ দুই নারীর বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট-৪ আসনে প্রার্থী হতে দেশে ফিরলেন: প্রকৌশলী রাশেল উল আলম

Coder Boss / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

Manual3 Ad Code

সিলেট প্রতিনিধি।।

জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট ৪ আসন। এ আসনে থেকে নির্বাচন করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্ভাব্য প্রার্থী, তথ্যপ্রযুক্তিবিদ ও শিক্ষানুরাগী প্রকৌশলী রাশেল উল আলম দেশে ফিরেছেন।

রবিবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময়ে বিমানবন্দরে তাঁর আগমন উপলক্ষে এনসিপির জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানান।

Manual5 Ad Code

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজ  থেকেই তিনি সিলেট ৪ আসনের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় শুরু করবেন। আরিফুল হক চৌধুরীকে তিনি অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তি  হিসেবে উল্লেখ করে জানান, তাঁর অবস্থান সিলেট ১ আসনে যথোপযুক্ত। তবে সিলেট ৪ আসনের জনগণ দীর্ঘদিন ধরেই স্থানীয় প্রার্থীকে এগিয়ে দেখতে চান।

তিনি বলেন, তাঁর শিকড় গোয়াইনঘাটে এবং স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে একজন স্থানীয় প্রতিনিধিই বেশি কার্যকর ভূমিকা রাখতে পারেন।

 

পাথর উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, শুধু ঘোষণা দিলেই চলবে না। পর্যটন শিল্পের সম্প্রসারণকে কেন্দ্র করে পাথর উত্তোলন সীমিত করা হয়েছে ঠিকই, তবে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন ছিল। বিষয়টি এখনও সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি বলে উল্লেখ করে তিনি জানান, একটি সুসংগঠিত নীতিমালার আওতায় এনে পাথর উত্তোলন ভবিষ্যতে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

Manual3 Ad Code

 

এনসিপির মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান, চলতি মাসের মধ্যেই সিলেট বিভাগের ছয়টি আসনে চূড়ান্ত মনোনয়ন কারা পাবেন তা পরিষ্কার হবে। মনোনয়ন প্রত্যাশীদের আবেদন যাচাই বাছাই চলছে এবং এনসিপি এমন একটি দল যেখানে আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই। যোগ্যতা, মূল্যবোধ ও জনগণের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

Manual3 Ad Code

প্রকৌশলী রাশেল উল আলম সিলেট ৪ আসনে ব্যাপক বিকল্প কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হাইটেক পার্কে ইলেকট্রনিক্স খাতে নতুন বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। এতে এলাকার আয়তন সম্প্রসারণের পাশাপাশি বিপুল সংখ্যক তরুণের জন্য কর্মসংস্থান তৈরি হবে। তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও সুশাসনকে সামনে রেখে সিলেট ৪ আসনকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যও তিনি প্রকাশ করেন। এ কাজে জনগণের মতামত, সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে তিনি মনে করেন।

 

বিমানবন্দর থেকে তিনি দুপুর ২টার দিকে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হযরত শাহজালাল ও শাহপরান ( রহ:) এর মাজার জিয়ারত করেন। জেলা এনসিপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, যুব শক্তির নেতারা এবং সাধারণ কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

Manual2 Ad Code

প্রকৌশলী রাশেল উল আলমের দেশে ফেরা সিলেট ৪ আসনের রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় মানুষের প্রত্যাশা, কর্মসংস্থান, প্রযুক্তি উন্নয়ন ও উন্নত শাসনব্যবস্থাকে সামনে রেখে তিনি আগামী দিনগুলোতে সরাসরি মাঠে মানুষের সঙ্গে কাজ করার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code