শিরোনাম
মৌলভীবাজার লামুয়া স্পোর্টিং ক্লাবের মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল সানি এফ,সি বিজয়ের দিনে শীতার্তদের মুখে ঊষ্ণতার হাসি ফোটালো আইএফএসডি ফাউন্ডেশন নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা- নূর হোসাইন বিজয় দিবসে বাহুবলে শ্রদ্ধা ও স্বাস্থ্যসেবার অঙ্গীকার রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার ডা: নুরুল হোসেন সোহাগ( বি এন পি কর্মী) শাহিন আহমেদ ফেরদৌস এর পিতাঃ জানাব : আব্দুল খালিক সাহেব এর দাফন সম্পন্ন হয়েছে ৪৬তম বিসিএস লিখিত ফলাফল ঘিরে প্রশ্ন: চিকিৎসক সংকটে শূন্য থাকছে ১৭৪৭ পদ ‎ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীকে মারধর, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

সিলেট নিউজ ডেস্ক / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

Manual4 Ad Code

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইল থানার শাহবাগ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে রফিক (৪৫) নামের এক ব্যক্তির স্ত্রীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার লুট করার অভিযোগ উঠেছে।

বুধবার (২১ নভেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত নারী বর্তমানে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তাড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীকে মারধর, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

Manual2 Ad Code

ভুক্তভোগী রফিক থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে একই এলাকার শফিকুল ইসলাম, রাকিব, রিটন মিয়া, মানছুরা আক্তার, রিতা খাতুন, করুনা আক্তারসহ আরও ৫-৬ জনের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার স্ত্রীকে বাড়িতে একা পেয়ে লোহার রড, কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে।

Manual4 Ad Code

অভিযোগে আরও উল্লেখ করা হয়, রডের আঘাতে তার স্ত্রীর হাঁটু চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং পরে চুল ধরে মাটিতে ফেলে হত্যার চেষ্টা করা হয়। এ সময় অভিযুক্তরা তার স্ত্রীর কানের দুল (৮ আনা) ও গলার চেইন (৮ আনা) ছিনিয়ে নেয়, যার মূল্য প্রায় ১ লাখ ৯২ হাজার টাকা। পাশাপাশি তার পোশাক টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়।

Manual6 Ad Code

আহত নারীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে রফিক বাড়িতে ফিরে এসে স্ত্রীকে অটোরিকশায় করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

রফিক অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বেও ম্যাজিস্ট্রেট আদালতে ৭ ধারায় মামলা চলমান রয়েছে। ঘটনাস্থল ত্যাগ করার সময় অভিযুক্তরা তাকে ও তার স্ত্রীকে খুন করে ঘরের ভেতরে পুঁতে ফেলার হুমকি দেয়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

Manual3 Ad Code

এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ভুক্তভোগীকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন।

তাড়াইল থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code