শিরোনাম
তারেক রহমানের পিতা- মাতা দুজনই ছিলেন রাষ্ট্র প্রধান। তাঁর কাজ হোক দেশের সর্ববৃহৎ ও সর্বজনীন বানারীপাড়ায় গাছ চাপায় গৃহবধূর মৃত্যু, হাসপাতালে লড়ছে অবুঝ শিশু: আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান ইতালিতে প্রবাসী দুই ভাইয়ের দ্বন্দ্বে ছোট ভাই নিহত পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেইট নির্মাণে ভিত্তিপ্রস্তর কবিতা- বন্যার কারণে পথের ভিখারি বেতন সাকুল্যে সামান্য, কিন্তু সম্পদ কোটির ওপরে: কে এই প্রভাবশালী পিয়ন? মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ?
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এনসিপি গঠনের পর থেকেই কিছু রাজনৈতিক দল বিরোধীতা করছেন। তাদের কাছে জাতি কি পেয়েছে?

সিলেট নিউজ ডেস্ক / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

Manual7 Ad Code

অথই নূরুল আমিন:

জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন হওয়ার পর থেকেই দেশের বেশকিছু রাজনৈতিক দল এবং তাদের দোসররা নানারকম ভাবে এনসিপিকে নিয়ে নানারকম মন্তব্য করা হচ্ছে। এবং কেউ কেউ প্রকাশ‍্যে বিরোধীতা করছে। অথচ যত বিরোধ যত কুৎসা সব যেন এনসিপিকে নিয়েই করা হচ্ছে।

Manual6 Ad Code

অথচ দেশে কিন্তু শতাধিক ছোট বড় রাজনৈতিক দল রয়েছে। কেউ কাউকে নিয়ে তেমন বাড়াবাড়ি করতে দেখা যায়নি। তবে দেশে রাজনৈতিক দল হিসেবে দুটি দল সবচেয়ে বড় রাজনৈতিক দল। তার মধ‍্যে একটি আওয়ামী লীগ ( নিষিদ্ধ ) আরেকটি বিএনপি। এবং এই দুটি রাজনৈতিক দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে।এই পরিচালনার সহযোগী হিসেবে কখনও জামায়াত কখনও জাতীয়সহ বেশকিছু রাজনৈতিক দল জোট বদ্ধভাবে ক্ষমতায় ছিলো। এর মধ‍্যে জাতীয় পার্টি দীর্ঘ প্রায় একটানা আট বছরের বেশি ক্ষমতায় ছিল এককভাবে।

Manual5 Ad Code

কথা থাকে যে, যারা আজকে এনসিপি নিয়ে বিরোধী মন্তব্য করছেন। তাদের কাছে আমার প্রশ্ন। গত তেপ্পান্ন বছরে কি পেয়েছে সেই সকল রাজনৈতিক দলগুলার কাছে দেশের সাধারণ জনগণ? এক জরিপে কিছুই পায়নি। উল্টা আরো শোষণ করা হয়েছে বিভিন্নভাবে।
দেশের জনগণের চাওয়া পাওয়া উপেক্ষা করা হয়েছে চরমভাবে।
যুগে যুগে ধনী আরো ধনী হয়েছে গরিবেরা গরিব রয়ে গেছে। ক্ষমতায় এসে সবাই পেশিশক্তি ব‍্যবহার করে নিজের জন‍্য করা হয়েছে টাকার পাহাড় আর গরিবেরা সবসময় করছে হাহাকার।
১. গত তেপ্পান্ন বছরে আইনের শাসনব্যবস্থায় আনা হয়ে চরম দুর্নীতি। এখানে সবসময় দুর্বলরা হেরে যাচ্ছে। আইন চলে গেছে সবলের পক্ষে। বিচারপতি থেকে শুরু করে আইনজীবী পুলিশ প্রশাসন সবাই যেখানে দুর্নীতিগ্রস্ত। এসব দেখার দরকার ছিলো অতিতের সব সরকারের। তা আর হয়ে উঠেনি।
২. মানুষের সবচেয়ে প্রয়োজন স্বাস্থ্য সেবা। এরকম একটি বিষয় বিগত সরকারেরা প্রতিবন্ধী করে রেখেছে। অথচ মন্ত্রী এমপিরা চিকিৎসা করতে উন্নত দেশে চলে যাচ্ছে নিলজ্জের মত। সারা দেশের সাধারণ জনগণ এই স্বাস্থ্য সেবার ভূক্তভোগী। যার ফলে স্বাস্থ্য সেবার ডাক নাম হয়েছে। কসাই খানা।
৩. শিক্ষাব্যবস্থা যেন আজকে পঙ্গু হয়ে দাড়িয়েছে। গরিবেরা লেখাপড়া করত‍ে পারছে না অর্থ সংকটে। মধ‍্যবিক্তরা লেখাপড়া করলেও ঘুষ ছাড়া চাকরি মিলছে না কোথাও। অতিতের সরকার খুলো জনগণ নিয়ে যে ভাবেনি। তার বড় প্রমাণ হলো আজকের অচল শিক্ষাব্যবস্থাই তার বড় প্রমাণ।
৪. কর্মসংস্থানের ব‍্যবস্থা করেনি কোনো সরকার এসে। তারা এসে একনেক এ বসে যে ধরনের রাস্তা ঘাট কালভার্ট ব্রীজ উন্নয়ন শুরু করে তাতেও তাকে সিমাহীন দুর্নীতি। এককথায় মানবসম্পদ উন্নয়নে প্রকৃতপক্ষে কোন সরকারই কাজ করেনি।
৫. প্রবাসীদের জন‍্য ও কোন সরকার তাদের জীবনমান উন্নয়ন বা তাদের প্রতি সম্মান দেখিয়ে কোনো সুবিধা দেয়নি বিগত কোন সরকার। এককথায় দেশের সকল মানুষ আজকে লোকাল বাসের যাত্রীদের মত দিশাহারা হয়ে জীবনযাপন করছে। আপনারা পূর্বে যারা ক্ষমতায় ছিলেন। তারা কোন্ মুখ নিয়ে জনগণের কাছে ভোট চাইতে যাবেন? সেই চিন্তা করছে দেশের ভূক্তভোগী জনগণ। তাই এনসিপির মত একটি রাজনৈতিক দল এই দেশে প্রয়োজন। যেখানে রয়েছে প্রতিবাদী অসংখ্য যুবক। তারা একবার ক্ষমতায় আসুক। দেখি তারা দেশের জন্য দেশের জনগণের জন‍্য কি কি করতে পারে।

Manual8 Ad Code

অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক
২৫. ১১. ২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code