শিরোনাম
রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন-এর পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার-৩: গণসংযোগে ব্যস্ত অপু রায়হান

সত্যজিৎ দাস / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী মো. অপু রায়হান নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার নির্বাচনী প্রতীক “ট্রাক মার্কা” সমর্থনে সর্বশেষ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয় মৌলভীবাজার পৌরসভা এলাকা থেকে চাঁদনীঘাট পর্যন্ত। কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ-মৌলভীবাজার জেলা কমিটি।

 

Manual5 Ad Code

মো. অপু রায়হান গণঅধিকার পরিষদের জেলা পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি দলটির যুব অধিকার পরিষদের মৌলভীবাজার জেলা কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব ছিলেন। পরে ২০২১ সালে গণঅধিকার পরিষদের জেলা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান। শেষ পর্যন্ত ২০২৪ সালের কাউন্সিলে তাকে জেলা সভাপতি নির্বাচিত করা হয়।

 

দলীয় কর্মকাণ্ডের বাইরে, করোনা মহামারি ও ২০২৪ সালের বন্যা পরিস্থিতিতে তিনি স্থানীয়ভাবে ত্রাণ বিতরণসহ মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত ছিলেন।

 

গণসংযোগ কর্মসূচিতে মো. অপু রায়হানের পাশাপাশি উপস্থিত ছিলেন;সিরাজুল ইসলাম শিপন (সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ,মৌলভীবাজার জেলা),খোকন মিয়া (নির্বাহী সদস্য,কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদ),খালেদ আহমেদ (সভাপতি,জেলা শ্রমিক অধিকার পরিষদ),মখলিছুর রহমান (সাধারণ সম্পাদক,জেলা শ্রমিক অধিকার পরিষদ)। এ ছাড়া স্থানীয় কয়েকজন শ্রমিকনেতা এবং দলীয় কর্মীরা অংশ নেন।

 

Manual8 Ad Code

গণসংযোগের সময় কর্মীরা লিফলেট বিতরণ ও প্রতীকের পরিচিতি তুলে ধরেন। প্রার্থী নিজের রাজনৈতিক অবস্থান ও অগ্রাধিকার বিষয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

 

গণসংযোগ চলাকালে কিছু ভোটার জাতীয় রাজনীতির প্রসঙ্গ উত্থাপন করেন এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ব সম্পর্কে মতামত প্রকাশ করেন। মাঠপর্যায়ের পর্যবেক্ষকদের মতে,এসব আলোচনা স্থানীয় রাজনৈতিক পরিবেশে জাতীয় নেতৃত্বের প্রভাবকে নির্দেশ করে।

 

Manual4 Ad Code

গণসংযোগ শেষে মো. অপু রায়হান বলেন যে,নির্বাচনী এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত শোনাই তার বর্তমান প্রচারণার মূল লক্ষ্য।

Manual3 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code