শিরোনাম
ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের সন্তুষ্টি

সত্যজিৎ দাস / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual6 Ad Code

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) তিনি হাসপাতালে রান্নাঘর, ল্যাবরেটরি, ফার্মাসি, স্টোররুমসহ বিভিন্ন সেবা ইউনিট ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

Manual8 Ad Code

পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা ব্যবস্থা আরও জনবান্ধব করতে আমরা ধারাবাহিকভাবে মনিটরিং করছি। স্বাস্থ্যকর্মীরা আন্তরিকভাবে কাজ করলে জনগণ দ্রুত ও মানসম্মত চিকিৎসা পাবে। প্রতিটি ইউনিটে শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রোগীসেবার মান আরও উন্নত করতে আমি সবাইকে পরামর্শ দিয়েছি।”এ সময় উপস্থিত ছিলেন;ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মোখলেছুর রহমান উজ্জ্বল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরীফ মোঃ সানজিদ জামান,সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জনাব নিখিল রঞ্জন শর্মাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরিদর্শন উপলক্ষে সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জনাব নিখিল রঞ্জন শর্মা বলেন,“ল্যাবরেটরির সেবা মানোন্নয়নে আমরা নিয়মিতভাবে কাজ করছি। সিভিল সার্জন মহোদয়ের দিকনির্দেশনা মাঠপর্যায়ের কর্মীদের আরও উৎসাহিত করবে।”

সিভিল সার্জনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন,“নিয়মিত তদারকি আমাদের সেবা কার্যক্রমকে আরও গতিশীল করে। তাঁর দিকনির্দেশনা বাস্তবায়নে আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাব।”

Manual6 Ad Code

সিলেট নিউজ/এসডি.

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code