শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‎ইউপি সদস্যের ধারালো অস্ত্রের কোপে আহত প্রবাসী গৃহবধূ

সিলেট নিউজ ডেস্ক / ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

Manual6 Ad Code

নিজস্ব সংবাদদাতাঃ
‎
‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নে প্রবাসী গৃহবধূ মিনারা আক্তার (২৮) এর ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জামাল ভূইয়ার বিরুদ্ধে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বাড়ির রাস্তা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, মিনারা আক্তারের স্বামী মোঃ রবিন মিয়া (পিতা—কুতুব আলী) দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এই সুযোগে ইউপি সদস্য জামাল ভূইয়া দীর্ঘদিন ধরে মিনারার প্রতি নানান কুপ্রস্তাব দিয়ে চাপ সৃষ্টি করে আসছিলেন। মিনারা আক্তার তার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায়ই তাকে ও তার শাশুড়িকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।
‎
‎এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে বাড়ির রাস্তা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জামাল ভূইয়া হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে মিনারাকে কোপাতে থাকেন এবং মাটিতে ফেলে একাধিক কিল-ঘুষি প্রদান করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিনারা আক্তারকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
‎
‎এ ঘটনার পূর্বে ১৬ নভেম্বর কাস্তুল ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের জায়গা দখল করার অভিযোগে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে জামাল ভূইয়া তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হেনস্থা করেন। এ ঘটনায় গত ১৭ নভেম্বর অষ্টগ্রাম থানায় তার বিরুদ্ধে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর—১৫, তারিখ: ১৭/১১/২৫, যা এখনো তদন্তাধীন রয়েছে।
‎
‎স্থানীয়দের অভিযোগ, একজন জনপ্রতিনিধি হয়ে বারবার এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত থাকলেও তিনি দাপটের সঙ্গে এলাকায় বিচরণ করেন। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও বিরাজ করছে।
‎
‎ঘটনার সুষ্ঠু তদন্ত ও ইউপি সদস্য জামাল ভূইয়ার দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবারসহ সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code