শিরোনাম
জৈন্তাপুরে ব্যবসায়ীর ওপর হামলা, টাকা-মোবাইল-মোটরসাইকেল নেওয়ার অভিযোগ SSC দাখিল পরীক্ষায় গোল্ডেন A+ অর্জন মাহারা বিন বাছিত পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধান কে চান এলাকাবাসী স্রোতের মোহে এনসিপি এখনো দেশের সাধারণ জনগণ জানেন না, তারা যে সবাই কঠিন বিপ্লবী তৃণমূলের উন্নয়নে প্রবাসী যোশেফ যশো শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণায় উত্তাল জৈন্তাপুর, মাঠে নেতাকর্মীরা মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৭৪.৫১ শতাংশ শিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা, ২০২৭ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম শুরু লালমোহনে প্রবাসী মায়ের ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে পুলিশের  তদন্ত প্রতিবেদন দাখিল। এখন জায়গা দখলেরও চেষ্টার অভিযোগ মৌলভীবাজারে এসএসসি:সাফল্যের আড়ালে বড় ঘাটতি খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‎ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম

সিলেট নিউজ ডেস্ক / ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

Manual8 Ad Code

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নে প্রবাসী গৃহবধূ মিনারা আক্তার (২৮) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জামাল ভূইয়ার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ইউপি সদস্যের বিচার ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে ১৫ ডিসেম্বর (সোমবার) বিকেলে কাস্তুল হোসাইনিয়া বাজারে কয়েকশ মানুষের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।‎ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম

‎স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, মিনারা আক্তারের স্বামী মোঃ রবিন মিয়া (পিতা কুতুব আলী) দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এই সুযোগে ইউপি সদস্য জামাল ভূইয়া দীর্ঘদিন ধরে মিনারা আক্তারকে কুপ্রস্তাব দিয়ে মানসিক চাপ সৃষ্টি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি প্রায়ই মিনারা আক্তার ও তার শাশুড়িকে নানাভাবে নির্যাতন করতেন বলেও স্বজনদের অভিযোগ।

‎অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বাড়ির রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে ইউপি সদস্য জামাল ভূইয়া হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে মিনারা আক্তারের ওপর এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে একাধিক কিল-ঘুষি মারেন। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ইউপি সদস্য ঘটনাস্থল ত্যাগ করেন।

‎গুরুতর আহত অবস্থায় মিনারা আক্তারকে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

‎এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছে। মামলাটি নম্বর ১৩, তারিখ: ১৩/১২/২০২৫।

‎এদিকে, এর আগেও অভিযুক্ত ইউপি সদস্য জামাল ভূইয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গত ১৬ নভেম্বর কাস্তুল ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জায়গা দখলের অভিযোগে সাংবাদিকরা তথ্য সংগ্রহে গেলে তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হেনস্থা করেন। এ ঘটনায় ১৭ নভেম্বর অষ্টগ্রাম থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর ১৫, তারিখ: ১৭/১১/২০২৫), যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

‎স্থানীয়দের অভিযোগ, একজন জনপ্রতিনিধি হয়েও জামাল ভূইয়া বারবার এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডে জড়িত থাকলেও প্রভাব খাটিয়ে এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করছেন। সর্বশেষ এই হামলার ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

‎সোমবার বিকেলে কাস্তুল হোসাইনিয়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্ত ইউপি সদস্য জামাল ভূইয়াকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, জনপ্রতিনিধির হাতে নারী নির্যাতনের মতো জঘন্য ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

‎ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code