শিরোনাম
ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে, শিক্ষাব্যবস্থা, শতভাগ পরিবর্তন করতে চাই, শিক্ষক- শিক্ষার্থীর ভবিষ্যত চাই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার

সিলেট নিউজ ডেস্ক / ৩৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

Manual5 Ad Code

প্রতিবেদক: মীর রাফিকুল ইসলাম:

নাটোর সদর, হয়বতপুরের ভাগ্যাহত পরিবার, পথে বসার উপক্রম

Manual1 Ad Code

​নাটোর সদর উপজেলার হয়বতপুর গ্রামের ঘটনা এটি। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পা ভেঙে কর্মক্ষমতা হারানো প্রতিবন্ধী গার্মেন্টস শ্রমিক মাসুদ রানা এবং তার শিক্ষাজীবনে আশাবাদী পরিবার আজ প্রভাবশালী এক প্রতারকের জাঁতাকলে পড়ে নিজ ঘরবাড়ি হারিয়ে পথে। একক উপার্জনের মাধ্যমে জীবন চালানো এই পরিবারটি বর্তমানে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
​প্রতারক নজরুল ইসলাম তার প্রতারণার জালে তার নিজ নামের জমি মর্টগেজ গোপন করে বিক্রি করে।
​মাসুদ রানা তার পরিবারকে একটি স্থায়ী ঠিকানা দিতে নজরুলের কাছ থেকে ন্যায্য মূল্যে জমিটি খরিদ করেন এবং সেখানেই বসতবাড়ি তৈরি করে বসবাস শুরু করেন।
​কিন্তু, প্রতারক নজরুল ইসলাম ছিল আরও একধাপ এগিয়ে। জানা গেছে, জমি বিক্রির অনেক আগেই সে গোপনে জমিটি ব্যাংকে মর্টগেজ (বন্ধক) রেখে মোটা অংকের ঋণ উত্তোলন করে। মাসুদ রানার কাছে এই তথ্য সম্পূর্ণ গোপন রেখে সে জমিটি বিক্রি করে টাকা হাতিয়ে নেয়।
​বিক্রির পরও নজরুল ঋণ পরিশোধ না করায়, ব্যাংক কর্তৃপক্ষ সম্প্রতি মাসুদ রানার বাড়ির জমিতে সাইনবোর্ড লাগিয়ে জমিটি নিলামের প্রক্রিয়া শুরু করবে মর্মে হুশিয়ারে দেন এর ফলস্বরূপ, নিজের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থে খরিদ করা জমি ও বাড়ি থেকে উচ্ছেদ হতে হয় অসহায় মাসুদ রানার পরিবারকে।
শিক্ষানুরাগী পরিবারের কঠিন সংগ্রামী কর্তা
​মাসুদ রানা একজন সাধারণ গার্মেন্টস শ্রমিক, যার একক উপার্জনই ছিল পুরো পরিবারের একমাত্র অবলম্বন। এই পরিবারটি ছিল শিক্ষানুরাগী।
​বড় ছেলে: বর্তমানে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র।
​মেজো সন্তান: নাটোর এন এস সরকারি কলেজ থেকে সম্প্রতি এইচএসসি পাস করেছে এবং বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে।
​ছোট ছেলে: সবেমাত্র ৫ বছর বয়সে পা দিয়েছে।
​নিজেদের বসতভিটা হারিয়ে অন্যের বাড়িতে আশ্রিত হওয়ায় তাদের এই শিক্ষাজীবন আজ চরম অনিশ্চয়তার মুখে।
​
​অভিযুক্ত নজরুল ইসলাম হয়বতপুরের আদি ও স্থানীয় বাসিন্দা। তার ক্ষমতার দাপট সম্পর্কে স্থানীয়দের মধ্যে ভিন্নমত রয়েছে। তার চলার কৌশল খুবই ভিন্ন—যখন যেই দল ক্ষমতায় থাকে, সে সেই দলেরই ক্ষমতাধর ব্যক্তিদের সাথে সখ্যতা গড়ে তোলে। কেউ কেউ বলেন, তার হাতের মুঠোয় নাকি সব দলেরই ক্ষমতা!
​নজরুল বিভিন্ন সময় এমপি-মন্ত্রীদের সাথে তোলা ছবি দেখিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে মাসুদ রানার মতো ভুক্তভোগীদের প্রকাশ্যে হুমকি দিয়ে আসছে। এই রাজনৈতিক প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে সে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ।
​মাসুদ রানা তার বসতভিটা পুনরুদ্ধারের জন্য আদালতে মামলা করেছেন। ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় সচেতন মহল মনে করেন, প্রভাবশালী এই প্রতারকের ষড়যন্ত্রের কারণে মাসুদের মতো একজন প্রতিবন্ধী শ্রমিকের গোটা পরিবার নিঃস্ব হতে চলেছে।
​অতএব, আমরা প্রশাসনের কাছে প্রকৃত বিষয়টি নিরপেক্ষভাবে দ্রুত তদন্ত করে এই মামলার দ্রুততম সময়ে ন্যায়সঙ্গত রায় ঘোষণার দাবি জানাচ্ছি, যাতে অসহায় মাসুদ রানা পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই ফিরে পেতে পারে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code