জামরুল ইসলাম রেজা
ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক থানা টিম কর্তৃক সিআর ওয়ারেন্টভূক্ত ০২ জন এবং অপারেশন ডেবিলহান্ট অভিযানে নিয়মিত মামলার ০২ জন সহ মোট ০৪ জন আসামিকে অদ্য ১৯/১২/২৫ ইং শুক্রবার গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ওয়ারেন্টভুক্ত ননজিআর-৭৪/৩৫/২৫ (ছাতক) এর আসামী ১। সমস উদ্দিন (৫০), ২। মতছির আলী (৫৮), উভয় পিতা-মৃত চেরাগ আলী, সাং-রামনগর (দশঘর), থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ। এবং সুনামগঞ্জ এর ছাতক থানার এফআইআর নং-১৫, তারিখ- ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ইং ধারা-The Special Powers Act, 1974 Section 15/3)/25D.এর তদন্তেপ্রাপ্ত আসামী ৩। মোঃ জুনেদ হাসান (৩৪), (পদবী-বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ ছাতক উপজেলা শাখা, আইন বিষয়ক সম্পাদক), পিতা-মৃত এখলাছ মিয়া, সাং-বারগোপী, ১০নং দোলারবাজার ইউপি, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ,
৪। মোঃ আমিনুল হক (৪৪), (পদবী-যুগ্ম আহবায়ক, ৩নং ছাতক সদর ইউপি আওয়ামী যুবলীগ), পিতা-মোঃ গোলাম আম্বিয়া, সাং-মানসীনগর, ৩নং ছাতক সদর ইউপি, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।