শিরোনাম
শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখায় প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত একজন গুরুতর আহত

সিলেট নিউজ ডেস্ক / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধি :

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অপর পক্ষের একজন গুরুতর আহত হয়েছেন। আহতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর কাঠালতলী ইউনিয়নের বিওসি কেছরিগুল (মাঠগুদাম) গ্রামে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহতরা হলেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের ব্যক্তিগত সহকারী মেহদি হাসান কবিরের পিতা ও চাচা।
নিহতরা হলেন বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে-কুয়েত ফেরত জামাল উদ্দিন (৫৫) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। আহত জমির আলী ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আব্দুস সবুরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন ও কৃষক আব্দুল কাইয়ুমের সঙ্গে জমির উদ্দিন গংদের পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে ২৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যার দিকে তাদের মধ্যে ঝগড়া লাগে। কাইয়ুম আক্রান্ত হলে বড় ভাই জামাল উদ্দিন এগিয়ে আসেন। এসময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করলে ঘটনাস্থলেই জামাল ও কাইয়ুম নিহত হন। এসময় প্রতিপক্ষের জমির আলীও আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। এখনো কেউ আটক হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করেছে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code