শিরোনাম
জৈন্তাপুরে ব্যবসায়ীর ওপর হামলা, টাকা-মোবাইল-মোটরসাইকেল নেওয়ার অভিযোগ SSC দাখিল পরীক্ষায় গোল্ডেন A+ অর্জন মাহারা বিন বাছিত পাঁচগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধান কে চান এলাকাবাসী স্রোতের মোহে এনসিপি এখনো দেশের সাধারণ জনগণ জানেন না, তারা যে সবাই কঠিন বিপ্লবী তৃণমূলের উন্নয়নে প্রবাসী যোশেফ যশো শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণায় উত্তাল জৈন্তাপুর, মাঠে নেতাকর্মীরা মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৭৪.৫১ শতাংশ শিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা, ২০২৭ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম শুরু লালমোহনে প্রবাসী মায়ের ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে পুলিশের  তদন্ত প্রতিবেদন দাখিল। এখন জায়গা দখলেরও চেষ্টার অভিযোগ মৌলভীবাজারে এসএসসি:সাফল্যের আড়ালে বড় ঘাটতি খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিদেশে নেওয়ার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে মেক্সিকোতে পলাতক নাসির

সিলেট নিউজ ডেস্ক / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন শতাধিক পরিবার

Manual5 Ad Code

বিদেশে কাজের ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে মেক্সিকোতে পালিয়ে গেছেন নাসির নামের এক ব্যক্তি—এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

দুবাই অবস্থান করা ভুক্তভোগী মুরাদের ভাষ্য অনুযায়ী, নাসির দীর্ঘদিন ধরে মেক্সিকো, ইউরোপ, আমেরিকা ও দুবাইসহ বিভিন্ন দেশে কাজের ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে আসছিল। অনেকেই ভালো ভবিষ্যতের আশায় নিজেদের শেষ সম্বল ভিটেমাটি বিক্রি করেছেন, আবার কেউ কেউ ঋণ করে তার হাতে টাকা তুলে দেন।বিদেশে নেওয়ার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে মেক্সিকোতে পলাতক নাসির

Manual7 Ad Code

অভিযোগে বলা হয়, নির্ধারিত সময় পার হয়ে গেলেও ভিসা বা বিদেশে যাওয়ার কোনো অগ্রগতি না হওয়ায় নাসিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, সে দেশ ছেড়ে পালিয়ে গেছে। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, অভিযুক্ত নাসির বর্তমানে মেক্সিকোতে অবস্থান করছে এবং সেখানে বিয়ে করেছে বলেও দাবি করা হচ্ছে।বিদেশে নেওয়ার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে মেক্সিকোতে পলাতক নাসির

এই প্রতারণার ঘটনায় সর্বস্ব হারিয়ে চরম দুর্দশায় পড়েছেন বহু পরিবার। অনেকের সংসার এখন পথে বসার উপক্রম, সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান ভুক্তভোগীরা।

Manual8 Ad Code

ভুক্তভোগীদের দাবি, নাসিরের মতো প্রতারকের ফাঁদে পড়ে যেন আর কেউ নিঃস্ব না হয়, সে জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। একই সঙ্গে সাধারণ মানুষকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া কারও কাছে টাকা না দেওয়ার আহ্বান জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code