শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় ৫ অবৈধ ইটভাটায় অভিযান সাড়ে ৮ লাখ টাকা জরিমানা ও উচ্ছেদ

সিলেট নিউজ ডেস্ক / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

জাকির হোসেন, বানারীপাড়া :

Manual4 Ad Code

বানারীপাড়া উপজেলায় বিভিন্ন ইটভাটায় অনিয়মের অভিযোগে বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। এসময় অবৈধ এবং অনেক অনিয়মের জেরে ৫ টি ইটভাটায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা, কিলন ও চিমনী ভেঙ্গে দেওয়া ও ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেয়াসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে

Manual5 Ad Code

উপজেলার সৈয়দকাঠী  ইউনিয়নের মসজিদ বাড়িতে পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগ ও বরিশাল জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লাভলী ইয়াসমিন এর নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ও বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কাজী সাইফুদ্দীন এর উপস্থিতিতে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ অবৈধ ইটভাটায় সাড়ে ৮ লাখ টাকা জরিমানা ও ৪ টি ভাটার কিলান, চিমনি, কাঁচা ইট ভেঙ্গে দেয় এবং ভাটার আগুন নিভিয়ে দেয়া হয় বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সোহেল মাহমুদ মোবাইল কোর্ট পরিচালনায় প্রশিকিউশনের দায়িত্ব পালন করেন।  দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পুলিশ, ফায়ার সার্ভিস, এবং আনসার সদস্যদের সহযোগিতা এ সময়  মেসার্স বাবা ব্রিকস প্রোঃ জনাব মোঃ ফারুক হোসেন তালুকদারকে ৩,০০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয় এবং ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে দেওয়াসহ ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয়েছে এবং কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

মেসার্স সাবা ব্রিকসের  প্রোঃ জনাব মোঃ মনিরুল ইসলামকে ৩,০০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে, ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেয়াসহ এবং কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। মেসার্স রূপা ব্রিকসের প্রোঃ মোঃ আশ্রুল আলম মিজানের  ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয়েছে এবং কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। মেসার্স তালুকদার ব্রিকস (টিবিএফ) প্রোঃ জনাব মোঃ সোহরাব তালুকদারকে  ২,৫০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Manual6 Ad Code

মেসার্স আশা ব্রিকসের আগুন ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয়েছে এবং কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।  এসময় বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন 

পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের অধীন জেলাসমূহের সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ দপ্তর কর্তৃক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পর্যায়ক্রমে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code