শিরোনাম
জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা দল থেকে বহিষ্কারের পরও দলীয় পরিচয়ে প্রচারণার অভিযোগ হাশেম চৌধুরীর বিরুদ্ধে
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মুসাব্বির কে যারা গুলি করেছে চিহ্নিত করা হয়েছে তাদেরকে

সিলেট নিউজ ডেস্ক / ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

Manual4 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় দুই কিলারের মুখ প্রকাশ্যে এসেছে।

ঘটনাস্থলের সিসি টিভি ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে অন্তত দুইজনের চেহারা চিহ্নিত হয়েছে। এই কিলারদের ধরতে তৎপরতা চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Manual3 Ad Code

মৃত্যুর আগে স্ত্রীর সঙ্গে শেষ যে কথা হয়েছিল মুসাব্বিরের
মৃত্যুর আগে স্ত্রীর সঙ্গে শেষ যে কথা হয়েছিল মুসাব্বিরের
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে কারওয়ান বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহতের স্ত্রী সুরাইয়া বেগম জানান, সেদিন সন্ধ্যায় ঘর ছাড়ার আগে স্বামী তাকে বলেছিলেন, তুমি একটা কফি বানিয়ে দাও, আমি নামাজ পড়ে বের হবো। এটিই ছিল তাদের শেষ কথা।

বৃহস্পতিবার সকালে তেজগাঁও থানায় স্বামী হত্যার ঘটনায় মামলা দায়ের করেন সুরাইয়া বেগম। তিনি বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে, সেগুলো পর্যালোচনা করে দ্রুত দোষীদের গ্রেপ্তার করা উচিত। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, বিচার না হলে আরও পরিবার এভাবে নিঃস্ব হয়ে যাবে।

পরিবারের দাবি, ব্যবসা বা ব্যক্তিগত কোনো বিরোধের কথা তাদের জানা নেই। সুরাইয়া বেগম বলেন, প্রায় ২০ বছর ধরে পানির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন মুসাব্বির। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর অন্যদের দিয়ে ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত ৮টার দিকে ফার্মগেট পার হয়ে কারওয়ান বাজারের বিপরীত পাশে স্টার কাবাবের সামনে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত মুসাব্বিরকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে মুসাব্বির ও আবু সুফিয়ান গুলিবিদ্ধ হন।

Manual5 Ad Code

আহত অবস্থায় দুজনকে প্রথমে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত আবু সুফিয়ানকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আবু সুফিয়ানের পেটের বাম পাশে গুলি লেগেছে এবং জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

Manual4 Ad Code

এ ঘটনায় তেজগাঁও বিভাগের উপকমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, ‌স্টার কাবাবের পাশের গলিতে গুলির ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির নিহত হয়েছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই হল আমাদের দেশের বর্তমান অবস্থা, এর কারন কি জানেন দেশে আইনের কঠোর প্রয়োগ না থাকার কারনে।দেশের মানুষের কুন মুল্যই নাই,এক গুলিতে জীবন শেষ,কি বলব বলার কুন ভাষা নেই,এই অবস্থার জন্য দায়ী আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট। 

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code