শিরোনাম
বিজয়ী সংসদ সদস্যদের প্রতি হাফিজ মাছুম আহমদ দুধরচকীর অভিনন্দন ববি হাজ্জাজকে শিক্ষা মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী এমপি নাসের রহমান কে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা বিএনপি বেশি আসন পেয়ে ক্ষমতায় আসলেও রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে চরম হিমশিম খেতে হবে স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ বিজয়ী সিলেট বিভাগের ১৯ আসনে বেসরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন বিএনপির সন্ত্রাসী পাপ্পু, উজ্জল, চন্দন এর কর্মকাণ্ড পোলিং অফিসারসহ দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত আসুন সবাই মিলে পরিবর্তন করি, এগারো দলীয় নির্বাচনী ঐক্য কে বিজয়ী করি, দেশে উঠুক নতুন সূর্য কাস্টমস ক্লিয়ারেন্স থাকা সত্যেও সৈয়দপুরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীন
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কোম্পানীগঞ্জে দুই পুলিশের সাহসিকতায় অভিযানে ১ কোটি ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

Coder Boss / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

Manual4 Ad Code

নিজস্ব সংবাদদাতা।।

Manual5 Ad Code

সীমান্ত এলাকায় চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ, যার বাস্তব উদাহরণ মিলেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়। পুলিশের সক্রিয় ও পরিকল্পিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ , যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩৬ লাখ টাকা।  ।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

পুলিশ সূত্র জানাযায়  শনিবার (১০ জানুয়ারি)  ভোররাতে উপজেলা পরিষদের সামনে স্থাপিত চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আগাম গোপন তথ্যের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই আমিরুল ইসলাম ও এএসআই নোমান মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালায়।

 

তল্লাশির সময় ট্রাকটির ভেতর থেকে ভারতীয় শাড়ি, থ্রি পিস, বিস্কুটসহ বিভিন্ন ধরনের ভোগ্য ও ব্যবহার্য পণ্য উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এসব পণ্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। উদ্ধারকৃত পণ্য এবং ট্রাক মিলিয়ে মোট মূল্য এক কোটি ৩৬ লাখ ৬৮ হাজার  টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

Manual2 Ad Code

 

পুলিশ জানায়, জব্দকৃত ট্রাক ও পণ্য সংক্রান্ত বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আইনের শাসন প্রতিষ্ঠা, অবৈধ বাণিজ্য বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই দায়িত্বশীল ও সাহসী ভূমিকা প্রশংসার দাবি রাখে, যা সমাজে ন্যায়বিচার ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code