শিরোনাম
শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টাংগাইলে নির্বাচনী আচরণবিধি লঙ্গন মর্মে অর্থদন্ড, লিখিত সতর্কবার্তা প্রেরণ, মুচলেকা গ্রহণ

সিলেট নিউজ ডেস্ক / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধিঃ

Manual5 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধিমালা বাস্তবায়নে কঠোর ব্যবস্থা নিচ্ছেন।ঘাটাইল উপজেলা প্রশাসন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন-পূর্ব সময়ে আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিতে ঘাটাইল উপজেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছেন। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্গনের কারণে ইতোমধ্যে অর্থদন্ড, লিখিত সতর্কবার্তা প্রেরণ এবং মুচলেকা গ্রহণ করা হয়েছে।(১) গত ০৭ জানুয়ারি বুধবার সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফর রহমান আজাদ সাহেবের সমর্থনে প্রতীকসহ স্লোগান দেওয়ায় তার সমর্থক মোঃ পারভেজ সাহেবকে নগদ মাত্র পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।(২) গত ১০ জানুয়ারি শনিবার বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস.এম.ওবায়দুল হক নাসির সাহেবের সমর্থনে প্রতীকসহ স্লোগান দেওয়ায় তাঁর সমর্থক মোঃ রুবেল হোসেন সাহেবের নিকট থেকে লিখিত মুচলেকা গ্রহণ করা হয়।(৩) এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল্লাহ হায়দার সাহেব নির্বাচন-পূর্ব সময়ে আচরণ বিধি লঙ্গন করে পত্রিকায় সরকারি বরাদ্দ আনয়ন সংক্রান্ত বক্তব্য প্রদান করায় বিষয়টি লিখিতভাবে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে অবহিত করা হয়। পরবর্তীতে কমিটির দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ বিচারক আশরাফুন্নাহার তাঁকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।(৪) ১৪ জানুয়ারি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উশকানিমূলক পোস্ট লেখায় বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থক মোঃ আব্দুল মান্নান সাহেবকে নগদ মাত্র দশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।(৫) অপরদিকে নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্গন করে সভায় উশকানিমূলক বক্তব্য প্রদান করায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ লুৎফর রহমান খান আজাদ সাহেবকে লিখিতভাবে সতর্ক করা হয়।উল্লেখ্য যে, আগামি ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পূর্ব মুহূর্ত পর্যন্ত নির্বাচনী প্রচারণা পরিপত্র মোতাবেক সম্পূর্ণ বন্ধ থাকিবে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code