শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টাংগাইল-৩ (ঘাটাইল) আসনে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্গনের দায়ে জরিমানা

সিলেট নিউজ ডেস্ক / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

জেলা প্রতিনিধিঃ

Manual8 Ad Code

গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২.০০ টা থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান সাহেব এবং জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম সাহেব মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় আচরণ বিধিমালা লঙ্ঘন করে পিভিসি ফেস্টুন ব্যবহার এবং গাড়িতে ও বিভিন্ন স্থাপনায় হ্যান্ডবিল ও লিফলেট সাঁটানোর কারণে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন-কে ৪০,০০০ টাকা অর্থদণ্ড, মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর প্রতিনিধি হারুন-অর-রশিদ-কে ৩৫,০০০ টাকা অর্থদণ্ড, হাঁস প্রতীকের প্রার্থীর প্রতিনিধি আব্দুল বাছেদ-কে  ২০,০০০ টাকা অর্থদণ্ড এবং শাপলা কলি প্রতীকের প্রার্থীর প্রতিনিধি নিজাম উদ্দিন-কে ২০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। আরোপিত অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া প্রার্থীদের প্রতিনিধিগণকে আচরণ বিধিমালা লঙ্ঘন করে সাঁটানো সকল লিফলেট, হ্যান্ডবিল ও ব্যানার দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code