শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা

সিলেট নিউজ ডেস্ক / ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

জাকির হোসেন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

Manual4 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল ২  (বানারীপাড়া-উজিরপুর) আসনের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ১লা ফেব্রুয়ারী রবিবার সকালে বানারীপাড়ার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সমন্বয় সভা করেন। সমন্বয় সভায় ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অর্ন্তগত ৬২ ইস্ট বেঙ্গল এর দায়িত্বপূর্ন এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন মেজর মোহাইমিনুল হক মেনন  ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে তার দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি আগামী নির্বাচন সুষ্ঠ, অবাধ, অংশগ্রহণ মূলকভাবে অনুষ্ঠানের ক্ষেত্রে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচন ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিবর্গ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহায়তা করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। বানারীপাড়া  প্রেসক্লাবের সাংবাদিকরা  সেনা কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, বানারীপাড়া প্রেসক্লাবের সঙ্গে সম্পৃক্ত সংবাদকর্মীরা সততার সঙ্গে তাদের দায়িত্ব ও কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে  সাংবাদিকদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সাংবাদিক নেতারা। উল্লেখ্য সেনাবাহিনী বানারীপাড়ায় অস্হায়ী ক্যাম্পেইন করার পর থেকে অপরাধকান্ড দমনে সার্বক্ষনিক তাদের কার্যক্রম অব্যাহত রেখে চলেছেন।

Manual2 Ad Code

বানারীপাড়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে তারা তাদের সুশৃঙ্খলতার নিয়ম কানুনের বার্তা পৌঁছে দিচ্ছেন। সভায় এ সময় সেনা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন  লেফটেন্যান্ট মোঃ মাহফুজ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসান। সাংবাদিকদের মধ্যে উপস্থিত  ছিলেন বানারীপাড়া  প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র যুগ্ন সম্পাদক মাইদুল ইসলাম সফিক, সাংগঠনিক সম্পাদক জাহিন খালাসি, নুরুজ্জামান পলাশ, সহ সম্পাদক সাব্বির হোসেন, সাংবাদিক মাসুদ হাওলাদার, হুমায়ুন প্রমুখ।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code