শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় ৬ জুয়ারী সেনাবাহিনীর হাতে আটক

সিলেট নিউজ ডেস্ক / ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

Manual5 Ad Code

বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি হতে  ৬ জুয়ারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড়  থেকে গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়ারীকে গ্রেফতার করা হয়।  জানা যায়  ৫  জানুয়ারী রাত ১১.৩০ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে বিশারকান্দী উমারেরপাড় ৭ নম্বর ওয়ার্ডের এনামুল হক(৬২), মলুহার ৯ নম্বর ওয়ার্ডের আঃ রহমান (৫৯), মেহেদী হাসান (৩৯), উমারের পাড় ৮ নম্বর ওয়ার্ডের মাসুম রানা (৩০),নজরুল ইসলাম (৪০), ছালাম হাওলাদার (৪৫)কে জুয়া খেলার সময় হাতে নাতে আটক করা হয়। ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অর্ন্তগত ৬২ ইস্ট বেঙ্গল এর দায়িত্বপূর্ন এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল অভিয়ানটি পরিচালনা করেন। জুয়ারী এনামুল ও তার  ৫ সহযোগী জুয়াড়ি স্থানীয় দুর্বৃত্ত এবং তারা জাতীয় নির্বাচনের সময় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে  অভিযান চলাকালে জুয়া খেলার সরঞ্জামসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে ৬টি মোবাইল ফোন, নগদ ১০৫২৭ টাকা ও জুয়া পরিচালনার অন্যান্য সরঞ্জাম রয়েছে । আটককৃতদের বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।  ৬২ই বেংগলের অধিনায়ক লে: কর্ণেল ফয়েজ আহমেদ তার বক্তব্যে উল্লেখ করেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অস্থিতিশীলতা প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code