শিরোনাম
দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গল রামকৃষ্ণ সেবাশ্রমে বিনামূল্যে চিকিৎসা সেবা,ঔষধ ও শিক্ষা উপকরণ বিতরণ

সত্যজিৎ দাস / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি:

শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথি উপলক্ষে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল-এ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করে রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা পরিষদ।

Manual6 Ad Code

বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেবাশ্রম প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। শ্রীমঙ্গল পৌরশহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশু,নারী ও পুরুষ দলবেঁধে এসে নিবন্ধনের মাধ্যমে সেবা গ্রহণ করেন। নিবন্ধন খাতা ও মুঠোফোন ব্যবহার করে রোগীদের নাম,ঠিকানা এবং রোগসংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হয়।

Manual4 Ad Code

মোট ৭টি বুথে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন। রোগ নির্ণয়ের পর তাৎক্ষণিকভাবে প্রেসক্রিপশন প্রদান করা হয় এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী,নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে প্রায় চার শতাধিক সেবাগ্রহীতা এদিন চিকিৎসাসেবা ও ঔষধ গ্রহণ করেন।

ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি Sun Pharmaceuticals-এর সহায়তায় ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়,যা সেবাগ্রহীতাদের জন্য বাড়তি সুবিধা এনে দেয়।

এর আগে সকাল ১০টা ৪৮ মিনিটে প্রদীপ প্রজ্বলন ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান। সভাপতিত্ব করেন সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি ডা. নিবাস চন্দ্র পাল। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,চিকিৎসক,সেবাশ্রমের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিকাল ৪টায় সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়,যা আয়োজনকে ভিন্নমাত্রা যোগ করে।

আয়োজকদের ভাষ্য,“মানবসেবাই পরম ধর্ম”,এই আদর্শকে সামনে রেখে জাতি,ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা উপকরণ বিতরণকালে রুপক কুমার দাস শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি বাণী উল্লেখ করে বলেন,”একমাত্র জ্ঞান,দয়া,প্রেম ও ভক্তি মানুষের চৈতণ্য কে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম।”

Manual7 Ad Code

শিক্ষা উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন; বিমলেন্দু দেব চৌধুরী,নির্মলেন্দু ভট্টাচার্য্য, রনজিত রায় রন,জ্যোতির্ময় ধর জয়,রুপক কুমার দাস,তাপস দেব রিংকু,নিহার দেব,মিঠু দাশ এবং রাজিব পালিত।

সিলেট নিউজ/এসডি.

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code