শিরোনাম
শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রূপনগরে লোভী মালিকের একই জমি একাধিকবার বিক্রি, গৃহায়ন কতৃপক্ষের কাছে চোখের পানি ফেলেও ফল পাচ্ছেনা ভুক্তভোগী পরিবার

সিলেট নিউজ ডেস্ক / ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদনক:

রাজধানীর মিরপুর রূপনগর আবাসিক এলাকায় জাল ওয়ারিশ সনদে জমি রেজিস্ট্রির করে হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ অমান্য করে সম্পত্তি দখল ও ভাঙচুরের অভিযোগে ভুক্তভোগী মন্ত্রণালয়ে লিখিতভাবে অভিযোগ দাখিল করলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো স্মারকলিপি বা সমাধানমূলক সিদ্ধান্ত দেয়নি গৃহায়ন কর্তৃপক্ষ— এমন অভিযোগ উঠেছে। বিগত ২৭ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে দুই পক্ষের স্বরূপ উপস্থিতিতে গৃহায়েন কর্তৃপক্ষ একটি বৈঠকের আয়োজন করে যেখানে দুই পক্ষের দাবির বিপরীতে তাদের প্রমাণাদি যাচাই-বাছাই করে বিবাদিপক্ষের তথ্য ও প্রমাণাদি জাল জালিয়াতি করে তৈরি করা প্রমাণ হ‌ওয়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক মোঃ বশির গাজী ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা-১ তাদের রেজিস্ট্রি বাতিল বলে মৌখিকভাবে জানালেও এর প্রেক্ষিতে কোন ধরনের স্মারকলিপি প্রদান করা হয় নাই এবং বিষয়টি নিষ্ক্রিয় অবস্থায় আছে যা রাজনৈতিক প্রভাব, অনৈতিক লেনদেন এর ইঙ্গিত বহন করে। প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং ভুক্তভোগীর নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগের সময়সীমা ও প্রশাসনিক বিধান:
সরকারি দপ্তরের নাগরিক সেবা ও অভিযোগ নিষ্পত্তি সংক্রান্ত প্রচলিত প্রশাসনিক রীতিমালা অনুযায়ী—
৭ কর্মদিবসের মধ্যে অভিযোগ গ্রহণের স্বীকৃতি (Acknowledgement) প্রদান, ১৫–৩০ কর্মদিবসের মধ্যে প্রাথমিক তদন্ত/পরিদর্শন সম্পন্ন করে ৩০ কর্মদিবসের মধ্যে লিখিত স্মারকলিপি বা সিদ্ধান্ত প্রদান করার বিধান রয়েছে।
বিশেষ জটিল বা আইনি বিষয়ে এই সময়সীমা সর্বোচ্চ ৪৫ কর্মদিবস পর্যন্ত বাড়ানো যেতে পারে—তবে সে ক্ষেত্রে লিখিতভাবে কারণ জানানো বাধ্যতামূলক।
ভুক্তভোগী মো. ইয়াছিন বেগের অভিযোগ অনুযায়ী, এসব সময়সীমা অতিক্রান্ত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো স্মারকলিপি বা কার্যকর সিদ্ধান্ত জানানো হয়নি।

Manual4 Ad Code

হাইকোর্টের আদেশ অমান্যের অভিযোগ:
৩০ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর হাইকোর্ট বিভাগ সিএমপি নং ৩৪২/২৫ মামলায় ৮ সপ্তাহের স্থিতাবস্থার আদেশ দেন। অভিযোগ রয়েছে, আদেশ জারির পরও বাড়ি ভাঙচুর ও দখলচেষ্টা অব্যাহত থাকে। ভুক্তভোগীর দাবি, থানাকে অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

Manual5 Ad Code

দখলচেষ্টা ও নির্মাণকাজ:
ইয়াছিন বেগ অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী একটি গোষ্ঠী রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসকেভেটর দিয়ে জমি খনন করে নতুন নির্মাণকাজ শুরুর চেষ্টা করছে। এতে আদালতের আদেশ সরাসরি লঙ্ঘিত হচ্ছে বলে তিনি দাবি করেন।

বিশেষজ্ঞ মত:
আইন বিশেষজ্ঞদের মতে, হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ অমান্য করা আদালত অবমাননা হিসেবে গণ্য হতে পারে। একই সঙ্গে, মন্ত্রণালয়ের নির্ধারিত সময়ের মধ্যে স্মারকলিপি না দেওয়া প্রশাসনিক জবাবদিহিতার ঘাটতির উদাহরণ।

Manual2 Ad Code

ভুক্তভোগী ইয়াছিন বেগের দাবি—
হাইকোর্টের আদেশ অবিলম্বে বাস্তবায়ন, দখলচেষ্টা ও অবৈধ নির্মাণকাজ বন্ধ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত স্মারকলিপি ও সমাধান।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতির উন্নতি হবে না বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code