শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নাজিরপুরে ড্রেজারের পাইপ ভাঙচুরের অভিযোগ, এসিল্যান্ডের অস্বীকার

সিলেট নিউজ ডেস্ক / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

Manual6 Ad Code

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

Manual7 Ad Code

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক বালু ব্যবসায়ীর ড্রেজারের পাইপ ভাঙচুরের অভিযোগ উঠেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নাজিরপুর উপজেলার মালিখালি ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া (টাওয়ার মোড়) এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করেন বালু ব্যবসায়ী মো. দীন ইসলাম মোল্লা। তিনি মালিখালি ইউনিয়নের মিঠারকুল গ্রামের বাসিন্দা।
মানববন্ধনে দীন ইসলাম অভিযোগ করেন, স্থানীয় বাসিন্দা জাহেদুল হক ফকিরের জমি ভরাটের জন্য তিনি ড্রেজার স্থাপন করেন। মাটিভাঙ্গা ডাকের চর থেকে বালু ক্রয় করে এনে পাইপের মাধ্যমে আনলোড করছিলেন। গত রোববার (২২ ফেব্রুয়ারি) কাজ চলাকালে টুঙ্গিপাড়া থানার এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে এসে ড্রেজার চালাতে হলে দেড় লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ড্রেজার খুলে ফেলতে বলা হয়। পরে তিনি কাজ অসম্পূর্ণ রেখেই ড্রেজার সরিয়ে নেন।
দীন ইসলাম দাবি করেন, প্রায় দেড় ঘণ্টা পর টুঙ্গিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আল-আমীন হাওলাদার ঘটনাস্থলে এসে তার ড্রেজারের পাইপ ভেঙে ফেলেন। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে কাউকে কাছে ভিড়তে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এতে তার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, টুঙ্গিপাড়ার প্রশাসন বালু দিয়ে জমি ভরাটে বাধা দিচ্ছে এবং নাজিরপুর এলাকায় এসে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের হয়রানি করছে। তারা এ ধরনের পদক্ষেপ থেকে মুক্তির দাবি জানান। কর্মসূচিতে অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।
অভিযোগের বিষয়ে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, অভিযান পরিচালনা করেছেন এসিল্যান্ড সাহেব। ঘুষ চাওয়ার অভিযোগের কোনো প্রমাণ আছে কি? আমি দায়িত্বে ছিলাম। অভিযানে সহায়তা করেছি মাত্র।এর প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেওয়ার কথাও বলেন তিনি।

Manual2 Ad Code

এদিকে টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল-আমীন হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নাজিরপুরে গিয়ে কিছু করিনি। আমি যা করি তা টুঙ্গিপাড়াতেই করি। নাজিরপুরে গিয়ে কিছু করার সুযোগ নেই। তিনি আরও বলেন, কোনো স্থানে বালু দিয়ে জমি ভরাট করতে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন। অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে ভরাট করা আইনসঙ্গত নয়।নাজিরপুরে ড্রেজারের পাইপ ভাঙচুরের অভিযোগ, এসিল্যান্ডের অস্বীকার
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম বলেন, সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করেন। তবে উল্লিখিত ঘটনার বিষয়ে তার কাছে নির্দিষ্ট তথ্য নেই। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code