শিরোনাম
​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বিভিন্ন মহলের নিন্দা

সিলেট নিউজ ডেস্ক / ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুরে সংবাদ প্রকাশ করায় নিজেদের অন্যায় দামাচাপা দিতে তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন পৌর শহরের হবিবপুর গ্রামের তেরা মিয়ার ছেলে মোঃ মনির মিয়া। মনির মিয়া নিজেকে সানলাইট আবাসিক হোটেলের মালিক দাবী করে সাংবাদিক রিয়াজ রহমান, মোঃ আব্দুল ওয়াহিদ ও মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়ার বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করেন।
অ নুসন্ধানে জানাযায়, জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর পাড়ে হবিবপুর গ্ৰামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ছোট মিয়া সানলাইট আবাসিক হোটেল ( বোডিং) নির্মান করেন। এক সময় আবাসিক হোটেল হিসাবে পরিচালিত হলেও বর্তমানে হোটেলটি অবকাঠামো পরিবর্তন করে মালিক পক্ষ ব্যাচালার বাসা হিসাবে ভাড়া প্রদান করে আসছেন। নলজুর নদীর ওপর আর্চ গার্ডার ব্রীজ নির্মানকালীন সময় ২০২১ সালে সানলাইট বোডিং এর পাশে থাকা ৩৩ কেভি ও ০.৪ কেভি বিদ্যুৎ লাইনসমূহ সাময়িক ভাবে মাটির নিচ দিয়ে লাইন স্থাপন করা হয়।
এই সুযোগে সাইলাইট হোটেলের ভবনের সামনের অংশ অবৈধ ভাবে তৃতীয় তলা নির্মান করেন। অবৈধ অংশ অপসারন করার জন্য সাইলাইট বোডিং এর সত্ত্বাধিকারী / দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিকে ২১ জানুয়ারী ২০২৬ইং তারিখে আবাসিক প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম আজাদ স্বাক্ষরিত লিখিত ভাবে নোটিশ প্রদান করেন। নোটিশে উল্লেখ করেন, সানলাইট হোটেল মালিকপক্ষ ভবনের সামনের অংশ তৃতীয় তলা পর্যন্ত অবৈধভাবে সম্প্রসারন করে। যার ফলে পূর্বের ন্যায় বিদ্যুৎ লাইন স্থাপন করতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এছাড়া ও আন্ডারগ্রাইন্ড কেবলের উপর স্থায়ী কাঠামো (বিম,স্ল্যাব,ফ্লোর) ইত্যাদি নির্মান করেছে যা ভূগর্ভস্থ লাইনের ফল্ট নিরসনকে সম্পূর্ণরূপে বাধাগ্রস্থ করবে। এছাড়া ও জগন্নাথপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) আর্চ ব্রীজের পশ্চিম এপ্রোচের সাইড স্লোপের উপর সম্প্রসারিত অংশ অপসারনের জন্য নোটিশ প্রদান করেন। উক্ত নোটিশের আলোকে তিন সাংবাদিক জনস্বার্থে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করেন । যার ফলে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।এই দিকে উক্ত মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠন। পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর কেন্দ্রীয় সভাপতি মোঃ গিয়াস উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন, আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম ইউকের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক আল আমিন , দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোঃ আকিকুর রহমান চৌধুরী জুবের, দোয়েল টিভির চেয়ারম্যান, মোঃ আখলিছ খান, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক মোঃ আব্দুর রব, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খসরু, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট রাজনীতিবিদ, মোঃ জয়নাল কোরেশি, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক মোশাহীদ ভূঁইয়া, বিশিষ্ট সালিসি ব্যক্তি মোঃ আব্দুর রজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, জাকির হোসেন,জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছিম হোসেন রুয়েল, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু, সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন খান, আমার দেশ পত্রিকার প্রতিনিধি আমিনুল হক শিপন, দৈনিক জগন্নাথপুরের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসাইন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মোঃ মুকিম উদ্দিন, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি আল আমিন, দৈনিক বর্তমান বাংলা পত্রিকার প্রতিনিধি সুমন মিয়া, দৈনিক সুনামগঞ্জের সময় প্রতিনিধি বাবুল দাশ, দৈনিক আমার সকাল পত্রিকার প্রতিনিধি শাহ ফুজায়েল মিয়া, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী শাজাহান মিয়া তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী আজাদ মিয়া ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মুজিবুর রহমান চৌধুরী, সমাজ সেবক মোঃ আছকির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান, আব্দুল খায়ের বাবুল, পৌর শহরের ৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শামসুল ইসলাম তালুকদার শাহীন, যুগ্ম আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া, কারী শফিকুর রহমান তালুকদার, মাওলানা আনোয়ার, হাফিজ মোঃ ইমরান, মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিফত মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোঃ ছুবা চৌধুরী , যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষা অনুরাগী, বিশিষ্ট শিল্পপতি মোঃ আকিব চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী, মোঃ তাওহিদুল হক তালুকদার, সমাজ সেবক মোঃ জালাল উদ্দীন চৌধুরী, সালিশি ব্যক্তিত্ব মোঃ আলাল মিয়া, মোঃ শাফর মিয়া, তরুণ সমাজ সেবক মোঃ এনামুল হক, শাহ মোঃ কামাল হোসেন, মোঃ জুবায়ের আহমদ, ব্যবসায়ী তাহাবুল মিয়া, জাবেদ আহমদ, সাবেক ইউপি সদস্য রনধীর কান্তি দাস রান্টু, বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব দলু মিয়া ও মজনু মিয়া, সাংবাদিক মোঃ শাহাব উদ্দিন রাহুল, হাফিজ মোঃ আক্তার হোসেন, মোঃ এমরান মিয়া, প্রমূখ।বিবৃতিদাতারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবি জানান।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code