শিরোনাম
অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিএনপি বেশি আসন পেয়ে ক্ষমতায় আসলেও রাষ্ট্র পরিচালনা করতে চরম হিমশিম খেতে হবে। (পর্ব তিন )

সিলেট নিউজ ডেস্ক / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

Manual8 Ad Code

অথই নূরুল আমিন:

Manual3 Ad Code

বিএনপি বর্তমানে ক্ষমতায়। যথাসময়ে শপথ হবে। তারপর তাদের মন্ত্রী পরিষদ গঠন হবে পর্যায়ক্রমে। প্রায় দুই থেকে তিন চার ধাপে এই পর্ব শেষ হবে। এদিকে হ‍্যাঁ ভোটের কল‍্যাণে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে আলাদা আইন হতে পারে। সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি ও প্রধানমন্ত্রীর আংশিক ক্ষমতা কমতে পারে। এখানে ড. মুহাম্মদ ইউনূস সাহেবকে যদি বিএনপি রাষ্ট্রপতি বানায়, তাহলে রাষ্ট্রের খেলা হবে অন‍্য এক লেভেলে। আর যদি দল থেকে কোনো বিজ্ঞ বা প্রবীণ কাউকে রাষ্ট্রপতি করা হয়। তাহলে খেলা হবে ভিন্ন লেভেলে।

Manual6 Ad Code

তবে কথা থাকে যে, ড. ইউনূস বিএনপি ঘরানা রাষ্ট্রপতি থাকবেন কিনা? তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তার কারণ গত সতেরো আঠারো মাসে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এত পরিমাণ দুর্নীতি এবং অনিয়ম হয়েছে, তা যদি সবটুকু ড.ইউনূস সাহেব অবগত হয়ে থাকেন। তাহলে তিনি রাজি হবেন না।

এদিকে ড. ইউনূস সাহেব যদি সেই পূর্বের মাইনাস টু ফর্মূলার অংশ হিসেবে কোনো গুষ্ঠির সাথে একমত থেকে থাকেন তবুও তিনি বিএনপি ঘরানার রাষ্ট্রপতি হতে অসম্মতি জানাবেন। আর এখানে যদি বিএনপি দল থেকে কাউকে রাষ্ট্রপতি করা হয়। সেখানে কোনো কথা নেই। তিনি তো সবসময় মুখ বন্ধ রাখবেন। আর মাঝে মাঝে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাবেন। বিভিন্ন জাতীয় দিবসে পত্র পত্রিকায় মিডিয়ায় বাণী দিবেন। বঙ্গভবনে বসে কোর্টে বিভিন্ন জাস্টিস নিয়োগ দিবেন। মাঝে মাঝে প্রধানমন্ত্রী বঙ্গভবনে সৌজন্য গিয়ে সাক্ষাৎ করবেন। এই তো এভাবেই চলবে বিএনপি আমল। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সামনে দাড়িয়ে বা পাশে বসে কেউ সু পরামর্শ দিবে না। কেউ সত্যি কথাটি বলবে না। প্রমোশনের আশায় জী হুজুর জী হুজুর আপনি যখন বলছেন। তখন সূর্য পশ্চিমেই উদয় হয়েছে। এরকম কথা বার্তা শুনতে পৃথিবীর সব মানুষেই পছন্দ করে। তাই এরকম তোষামোদী কথা বার্তা বলার লোক যুগে যুগে জন্মও হয়ে থাকে

Manual2 Ad Code

এদিকে জামায়াতের আসন সংখ্যা দিয়ে বর্তমানে শক্তিশালী এক বিরোধী দল হয়ে যাচ্ছে এই প্রথম তাও বিএনপি সরকারের আমলে। এখানে তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে এমনকি প্রধানমন্ত্রীর চেয়ারের নীচে পর্যন্ত তাদের গোয়েন্দা টিম ঢুকিয়ে দিয়ে নিত‍্য নতুন খবর সংগ্রহ সংসদে বিভিন্ন বিল উপস্থাপন কালে সক্রিয় বিরোধী অবস্থানসহ নানারকম সমস্যা করতেই থাকবে। জামায়াতের এগারো দলীয় জোটের কাজ হবে বিএনপি একটি অযোগ্য সরকার তা জনগণের মাঝে প্রকাশ করে তাদের জনপ্রিয়তা এগিয়ে নেয়া। এ যেন হবে সাপ লুডু খেলার একটি অংশ।

এখানে কথা থাকে যে, গত সতেরো আঠারো মাসে ড. ইউনূস সরকার এককথায় দিন গুণে শুধু দিন পার করেছে। এত বড় দক্ষ জনবল নিয়ে দেড় বছর ক্ষমতায় থেকেও শিক্ষা স্বাস্থ্য পণ্য মূল্য বা যানবাহনে কোনরকম পরিবর্তন আসেনি যেই সেই। মাঝ খানে রাষ্ট্রের নগদ চলে গেলো বাজেটের আট লাখ কোটির সমান অর্থ। এসব দেখতে বা ইউনূস সরকারকে চ‍্যালেঞ্জ করেনি বিএনপি জামায়াত বা এনসিপির মত রাজনৈতিক দলগুলো। তার প্রধান কারণ ছিল এই নির্বাচন। এদিকে বিদেশী বেশকিছু কোম্পানি বা প্রতিষ্ঠান এসে প্রতিটা নতুন সরকারকে বিভিন্ন ভরসা দেয়। অবশেষে দেখা যায় সব লাভের অংশ একমাত্র তাদের।
যাক সবশেষে বলি ভালো চলুক আমার প্রিয় দেশ ও দেশের সরকার ভালো থাকুক দেশের জনগণ।

Manual3 Ad Code

অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক
মুখপাত্র জাতীয় মানবসম্পদ উইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code