শিরোনাম
সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান  
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দোহার থানার অধীনস্থ এলাকায় ভাড়া বাসায় হামলার অভিযোগ, ন্যায়বিচারের দাবি

সিলেট নিউজ ডেস্ক / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার দোহার থানার অধীনস্থ এলাকায় পান্নু শেখ নামে এক ব্যক্তির ভাড়া বাসায় অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ন্যায়বিচার দাবি করেছেন ভুক্তভোগী।

Manual4 Ad Code

পান্নু শেখ অভিযোগ করে বলেন, আমার একটা মিশব গাড়ি ১ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে কিনা ওই গাড়ি নিয়ে যায় তিনি যে বাসায় ভাড়া থাকেন, সেখানে স্থানীয় কয়েকজন ব্যক্তি সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। তার ভাষ্য অনুযায়ী, বাড়িওয়ালা লিয়াকত বেপারী, তার পিতা হোসেন বেপারীসহ রানা জিন্নাত খান, জামাল বেপারী, মাসুম তালুকদার ও আসমা মিলে এই হামলায় অংশ নেয়।

তিনি আরও দাবি করেন, হামলাকারীরা তার ঘরবাড়ি ভাঙচুর করে এবং প্রায় ২ লাখ ২০ হাজার টাকা, একটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়।

পান্নু শেখ জানান, অতীতে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দাবি করেন, তার রাজনৈতিক পরিচয়ের কারণে প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং তাকে হত্যারও চেষ্টা করা হচ্ছে।

Manual5 Ad Code

এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে দোহার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ সহযোগিতা করেননি বলেও অভিযোগ করেন তিনি। বরং অভিযুক্তদের পক্ষ নেওয়া হয়েছে বলে দাবি তার।

Manual2 Ad Code

পান্নু শেখ বলেন, “আমি একাধিকবার হামলার শিকার হয়েছি। থানায় গিয়ে মামলা করতে চাইলে আমাকে বাধা দেওয়া হয়েছে এবং অসদাচরণ করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

এ ঘটনায় দোহার উপজেলা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে তিনি তাদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো আহ্বান জানান।

Manual1 Ad Code

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code