শিরোনাম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

​তুচ্ছ ঘটনায় মা ও মেয়েকে ঘরে ঢুকে মারধর, বানারীপাড়া হাসপাতালে ভর্তি

সিলেট নিউজ ডেস্ক / ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

Manual7 Ad Code

বানারীপাড়া প্রতিনিধি :

বালু ফেলাকে কেন্দ্র করে এক গৃহবধূ ও তার মেয়েকে ঘরে ঢুকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। গুঠিয়া ইউনিয়নের চাংগুইরা গ্রামে গতকাল সোমবার বিকেল ৫টার দিকে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। বর্তমানে আহত গৃহবধূ আঁখি বেগম বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, চাংগুইরা গ্রামের বাবুল হাওলাদারের বাড়ির সামনের রাস্তায় যৌথ উদ্যোগে বালু ফেলা হয়। বৃষ্টির কারণে সেই বালু ধুয়ে যাওয়া ঠেকাতে বাবুল হাওলাদারের স্ত্রী আঁখি বেগম মাটি দিয়ে বাঁধ দিচ্ছিলেন। এসময় একই এলাকার সরিবালী হাওলাদারের ছেলে শাহিন ও রহমান এসে তাকে বাধা দেন এবং বাগবিতণ্ডায় লিপ্ত হন।একপর্যায়ে প্রতিপক্ষরা মারমুখী হয়ে উঠলে আঁখি বেগম তার ২০ বছর বয়সী মেয়ে বাকিয়া সুলতানাকে মোবাইল ফোনে ভিডিও করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহিন ও রহমান কোদাল নিয়ে বাকিয়াকে ধাওয়া করেন। বাকিয়া প্রাণভয়ে ঘরে ঢুকে পড়লে হামলাকারীরা ঘরে প্রবেশ করে তাকে মারধর শুরু করে। এসময় বাকিয়ার কোলে থাকা ৭-৮ মাসের শিশু সন্তান ও নাতনিকে বাঁচাতে আঁখি বেগম এগিয়ে আসলে শাহিন, রহমান ও তাদের স্ত্রীরা তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে উঠানে বের করে আনেন। সেখানে তাকে মাটিতে ফেলে বুকের ওপর উঠে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় আঁখিকে উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগী পরিবার জানায়, প্রায় এক বছর আগে একই প্রতিপক্ষরা তাদের ওপর হামলা চালিয়েছিল। সেই ঘটনায় উজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও স্থানীয় প্রভাবশালীরা কোনো সুষ্ঠু বিচার না করে নামমাত্র মীমাংসা করে দেন। বিচারহীনতার এই সংস্কৃতির কারণেই প্রতিপক্ষরা পুনরায় এমন দুঃসাহস দেখিয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা।

Manual5 Ad Code

​এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয়রা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code