শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দুষ্টামির ছলে ভয়াবহ ঘটনা, প্রাণ গেল ৯ বছরের শিশু রামিমের

সিলেট নিউজ ডেস্ক / ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

Manual2 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :
নরসিংদীর পলাশ উপজেলায় দুষ্টামির ছলে এক শিশুর পায়ুপথে বাতাস দেওয়ার ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ৯ বছর বয়সী রামিমের। ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে।
বুধবার সকাল ৯টার দিকে পলাশ উপজেলার গজারিয়া বাজারে তার দাদা আমজাদ হোসেনের দোকানে আসে শিশু রামিম। আমজাদ হোসেন বাজারের একজন ঢেউটিন ব্যবসায়ী এবং রামিমের বাবা রিপন মিয়াও একই বাজারে স্যানিটারি ব্যবসার সঙ্গে জড়িত। সে কারণে দিনের বেশির ভাগ সময়ই রামিম বাজারে দাদার সঙ্গে কাটাত।
জানা যায়, ঘটনার দিন সকালে বাজারের একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যায় রামিম। সেখানে একই গ্রামের লোকমান মিয়ার ছেলে ও রিকশাচালক সবুজ মিয়া টিউবে বাতাস দেওয়ার মেশিন দিয়ে দুষ্টামির ছলে শিশুটির পায়ুপথে বাতাস প্রবেশ করান। এতে রামিমের পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পরে বিকেল সোয়া ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রামিমের মৃত্যু হয়।
নিহত রামিম পলাশ উপজেলার গজারিয়া চড়কারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code