শিরোনাম
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে বরণ, সম্মাননায় আপ্লুত চারণ কবি মুকলেছ উদ্দিন কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দৌড়ে সরব সারওয়ার হোসেন লিটন, তাড়াইলে নেতা-কর্মীদের বিশাল শোডাউন ঢাকাস্থ দাউদকান্দি ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয় শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার, শেরপুরে সড়ক অবরোধে স্থবির ঢাকা-সিলেট মহাসড়ক, চরম ভোগান্তিতে যাত্রীরা

সিলেট নিউজ ডেস্ক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

Manual7 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

Manual5 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-শেরপুর সড়কে ফিটনেসবিহীন ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ বিরতিহীন বাস চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছেন এসএমএস পরিবহনের বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কে অন্তত নয় ঘণ্টা ধরে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে। দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।মৌলভীবাজার, শেরপুরে সড়ক অবরোধে স্থবির ঢাকা-সিলেট মহাসড়ক, চরম ভোগান্তিতে যাত্রীরা

রোববার (১০ মে) সকাল থেকে মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে এ অবরোধ কর্মসূচি শুরু হয়। অবরোধের কারণে সিলেট থেকে ঢাকাগামী ও ঢাকামুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে আটকে থাকা অনেক যাত্রীকে পরে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে।মৌলভীবাজার, শেরপুরে সড়ক অবরোধে স্থবির ঢাকা-সিলেট মহাসড়ক, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রত্যক্ষদর্শী আব্দুস সামাদ আজাদ জানান, কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ অবরোধ শুরু হওয়ায় সাধারণ যাত্রীরা বিপাকে পড়েন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। দূরপাল্লার বাসে আটকে থাকা যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা খাবার ও বিশ্রাম সংকটে ছিলেন। শিশুসন্তান নিয়ে অনেক পরিবারকে চরম ভোগান্তি পোহাতে দেখা যায়।মৌলভীবাজার, শেরপুরে সড়ক অবরোধে স্থবির ঢাকা-সিলেট মহাসড়ক, চরম ভোগান্তিতে যাত্রীরা

Manual4 Ad Code

অবরোধকারীদের অভিযোগ, ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ নামে কিছু বাস দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় ফিটনেস ও বৈধ কাগজপত্র ছাড়াই সড়কে চলাচল করছে। এতে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তেমনি স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। দ্রুত এসব বাসের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

Manual8 Ad Code

মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়েই তারা সড়ক অবরোধ কর্মসূচিতে নেমেছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান। তিনি বলেন, “সড়কে আটকে থাকা যানবাহন দ্রুত চলাচলের ব্যবস্থা করতে পুলিশ কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতা করছেন। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, যাতে দ্রুত অবরোধ তুলে নেওয়া যায়।”

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code