শিরোনাম
সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান  
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইল–কিশোরগঞ্জ সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা পাকা করণের কাজ, জনমনে তীব্র ক্ষোভ

সিলেট নিউজ ডেস্ক / ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

Manual2 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল থেকে কিশোরগঞ্জ সড়কে ২০২৫–২০২৬ অর্থবছরের চলমান রাস্তা পাকাকরণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্মাণকাজে প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করা হচ্ছে না, ফলে নতুন সড়কের স্থায়িত্ব নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।তাড়াইল–কিশোরগঞ্জ সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা পাকা করণের কাজ, জনমনে তীব্র ক্ষোভ
শুক্রবার (১৯ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা পাকাকরণে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে। এছাড়া পুরোনো রাস্তার ওপর যথাযথভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার না করেই বিটুমিন (তেল) ব্যবহার করে নতুন কার্পেটিংয়ের কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।তাড়াইল–কিশোরগঞ্জ সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা পাকা করণের কাজ, জনমনে তীব্র ক্ষোভ
স্থানীয়দের ভাষ্য, সড়ক নির্মাণের আগে পুরোনো পৃষ্ঠ পরিষ্কার করে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হলে নতুন কার্পেটিং দীর্ঘস্থায়ী হয়। কিন্তু এ ক্ষেত্রে সেই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে তাদের অভিযোগ।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, “সরকার প্রতিবছর জনগণের চলাচল নির্বিঘ্ন করতে বিপুল অর্থ ব্যয়ে সড়ক নির্মাণ ও সংস্কার করছে। কিন্তু নিম্নমানের কাজ হলে অল্প সময়ের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে, এতে জনগণের দুর্ভোগের পাশাপাশি সরকারি অর্থেরও অপচয় হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। তারা নির্মাণকাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহলের দাবি, অভিযোগের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে যদি কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তবে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নির্মাণকাজে সরকারি মানদণ্ড নিশ্চিত করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code