শিরোনাম
জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে দুই অভিযানে ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ, গ্রেপ্তার ৮ জগন্নাথপুরে সরকারি খাস জমিতে থাকা ৫টি পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দী করার অভিযোগ শ্রীমঙ্গলে মা সমাবেশ:নিরাপদ মাতৃত্বে স্বাস্থ্যসেবার উদ্যোগ লোক দেখানো দশ লাখ কোটি টাকার বাজেট, সমগ্র জাতি হতাশ, লাভবান শুধুই সরকারের সহযোগীরা! আওয়ামী আমলের হত্যা মামলায় মৌলভীবাজারে জামায়াত নেতা গ্রেপ্তার দোয়ারাবাজারে ” স্কুল সেফটি মেলা-২০২৬” অনুষ্ঠিত হয় তাড়াইল–কিশোরগঞ্জ সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা পাকা করণের কাজ, জনমনে তীব্র ক্ষোভ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে সরকারি খাস জমিতে থাকা ৫টি পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দী করার অভিযোগ

সিলেট নিউজ ডেস্ক / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

Manual4 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual4 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ৭নং ওয়ার্ডের হবিবনগরে সরকারি খাস জমিতে দীর্ঘ ৩১ বছর ধরে বসবাস করে আসা এক অসহায় পরিবারসহ মোট ৫টি পরিবারকে জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে। আজ ২২ জুন (সোমবার) সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
​স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর এলাকার হবিবনগর (ইকড়ছই মৌজার, খতিয়ান নং-১, জেএল নং-১৭২, দাগ নং-৯৩১ ও ৯৩২) মোট ৩.৫ শতাংশ সরকারি খাস জমিতে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে হলুদা আক্তার ও তার অসহায় পরিবার শান্তিপূণর্ভাবে বসবাস করে আসছিলেন। এলাকার আশিক মিয়া গংরা জমিটির দখলে পায়তারা করে আসছে দীর্ঘদিন ধরে। হলুদা আক্তার ভূমিহীন হিসেবে জমিটি বন্দোবস্ত পাওয়ার জন্য এই অসহায় পরিবারটি জেলা প্রশাসক কার্যালয়ে আবেদনও করেছেন। কিন্তু আজ সকাল ১০টার দিকে আকস্মিকভাবে স্থানীয় ভূমিচক্রের আশিক মিয়া ও আমির আলী গংরা ওই পরিবারের যাতায়াতের রাস্তার মুখে জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে ফেলে। এতে হলুদা আক্তারের পরিবারসহ আশেপাশের মোট ৫টি পরিবার সম্পূর্ণ গৃহবন্দী হয়ে পড়ে। ঘটনাটিকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা ও অসহায় পরিবারগুলোর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
​ভুক্তভোগী পরিবারের সদস্য হলুদা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, “আমরা দীর্ঘ ৩১ বছর ধরে এই জায়গায় বসবাস করছি। হঠাৎ করে এলাকার কিছু ভূমিখেকো চক্র আমাদের বাড়ির সামনে জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে আমাদের অবরুদ্ধ করে রেখেছে। আমাদের বের হওয়ার পথ বন্ধ করে দিয়ে মানবিক অধিকার খর্ব করা হচ্ছে। আমরা চরম আতঙ্কের মধ্যে আছি।” তিনি এই বিষয়ে প্রশাসনের দ্রুত ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
হবিবনগরের সুমা আক্তার জানান, আজ সকালে জোরপূর্বক আমাদের বাড়ির সামনে বাশের বেরা দিয়ে আমাদের কে গৃহবন্দি করে রেখেছে, আমরা এখন বাড়াতে পারছিনা।
​এ বিষয়ে জানতে অভিযুক্ত আশিক মিয়া ও আমির আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে এলাকায় পাওয়া যায়নি।
​জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন বলেন, “আমি এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অসহায় পরিবারগুলোকে অবরুদ্ধ রাখার বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জন্য সহকারী কমিশনার ভুমি কে বলে দিচ্ছি।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code