শিরোনাম
বানারীপাড়া বিশারকান্দি ইউনিয়নে বিতর্কিত নিয়োগ আওয়ামীপন্থী ও পরিবারের সদস্যদের মেম্বর হিসেবে দায়িত্ব দেওয়ায় তীব্র ক্ষোভ পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য >দুধরচকী জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিচারাধীন জমি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, জৈন্তাপুরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Coder Boss / ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার বাইরাখেল মৌজার একটি বিচারাধীন জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দ্রুত তদন্ত ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা দিদারুল আম্বিয়া চৌধুরী।

 

Manual6 Ad Code

সোমবার (২৯ জুন) সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দেওয়া আবেদনে তিনি উল্লেখ করেন, মৃত ফয়জুল আম্বিয়া চৌধুরীর উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বাইরাখেল মৌজার জে.এল. নং-৪২, খতিয়ান নং-৯, দাগ নং-২৬৪সহ অন্যান্য ভূমির বৈধ মালিক ও দখলকারী তারা। বর্তমানে জমিটি বিচারাধীন অবস্থায় রয়েছে।

 

আবেদনে অভিযোগ করা হয়, বড়গাং নদীর ইজারাদার ছিদ্দেক আহমদ লিজের নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বাইরাখেল গ্রামের কয়েকজনের মাধ্যমে বিচারাধীন ওই জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আর্থিক সুবিধা নিচ্ছেন।

 

Manual3 Ad Code

এছাড়া সারী-৩ এলাকা থেকেও অবৈধভাবে নৌকাযোগে বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে বালু পরিবহন করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Manual7 Ad Code

 

এ বিষয়ে দ্রুত তদন্ত করে বিচারাধীন জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন আবেদনকারী।

 

Manual6 Ad Code

তবে এ বিষয়ে অভিযুক্ত ইজারাদার ছিদ্দেক আহমদের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code