শিরোনাম
শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ মৌলভীবাজারে সাটিয়া গ্রামে: বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মুজাহিদ এর মর্মান্তিক মৃ/ত্যু শ্রমজীবী মানুষের মাঝে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর রেইনকোট বিতরণ স্বামীকে কষ্ট দেওয়া স্ত্রী সম্পর্কে যা বলেছেন রাসূল (সা:) জানলে অবাক হবেন? হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে কাল বেলার সাংবাদিক গোবিন্দ দেবকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ মৌলভীবাজার জুড়ী সীমান্ত ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ​সায়দাবাদে আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কারবার: অতিষ্ঠ এলাকাবাসী ​ একটি শিশু, এক বৃক্ষ’ কর্মসূচিতে শ্যামপুরে বৃক্ষরোপণ জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিলের কবলে জনজীবন অসহায় গ্রাহকদের আর্তনাদ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ

সিলেট নিউজ ডেস্ক / ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

Manual6 Ad Code

নিজস্ব প্রতিনিধি: 

সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে “শহীদ জিয়া কলেজের প্রিন্সিপাল মো. আলমগীর হোসেন এর বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, মামলা করায় সহকর্মী বাদলের পা ভেঙে দেওয়ার অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। উক্ত সংবাদের কোনো তথ্যই সত্য নয় এবং এসব অভিযোগের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

Manual2 Ad Code

বিশেষ করে, একজন চতুর্থ শ্রেণীর কর্মচারির ওপর হামলার নির্দেশ প্রদান কিংবা এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর কোনোটিই এখন পর্যন্ত কোনো আদালতের চূড়ান্ত রায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে প্রমাণিত হয়নি।

Manual6 Ad Code

আমি দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে আমি মনে করি।

সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও তথ্য যাচাইয়ের নীতি অনুসরণ করে সংবাদ প্রকাশ করা প্রত্যেক সংবাদমাধ্যমের দায়িত্ব। তাই সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ, একপাক্ষিক ও যাচাইবিহীন তথ্য প্রকাশ থেকে বিরত থেকে আমার এই প্রতিবাদটি একই গুরুত্বসহকারে প্রকাশ করবেন এবং পাঠকদের সামনে প্রকৃত তথ্য তুলে ধরবেন। প্রতিবাদকারীমো. আলমগীর হোসেন 

Manual5 Ad Code

অধ্যক্ষ শহীদ জিয়া মহিলা কলেজ মিরপুর-১২/ই, পল্লবী, ঢাকা।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code