শিরোনাম
সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান  
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন

সিলেট নিউজ ডেস্ক / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

Manual8 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার অংশে পাইলগাঁও ইউনিয়নের জালালপুর, খানপুর, নতুন কসবা গ্রাম সহ কুশিয়ারা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় চলছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন। কুশিয়ারা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় নদীর তলদেশ থেকে বালু উত্তোলন ও পাইপ লাইনের মাধ্যমে বালু আনলোড বন্ধ করে এলাকার পরিবেশ রক্ষা করার জন্য হাইকোর্টে রিট পিটিশন করেও এলাকা রক্ষা করা যাচ্ছেনা। গত দুই সপ্তাহ ধরে মা এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলৈতলী ও খানপুর মৌজার অংশে রাতের আঁধারে কুশিয়ারা নদীর ভাঙ্গন কবলিত স্থান থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে।
অপরিকল্পিত ও পরিবেশের ক্ষতি সাধন করে কুশিয়ারা নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করায় এলাকায় নতুন করে ভাঙ্গন শুরু হওয়ার আশংঙ্কা করছেন এলাকাবাসী। জালালপুর, খানপুর, পূর্ব জালালপুর, নতুন কসবা সহ এলাকাবাসীকে কুশিয়ারা নদীর ভাঙ্গন থেকে রক্ষা করতে এবং অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ করার জন্য গত ২৫ সালের ১১ সেপ্টেম্বর এলাকাবাসীর পক্ষ থেকে জালালপুর গ্রামের জাহির আলী বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। এর আগে বালু উত্তোলন বন্ধে আইনি প্রতিকার চেয়ে বিগত ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ইন্টিগ্রিটি ল চেম্বার্স থেকে এডভোকেট বিপ্লব কুমার পোদ্দার, সিলেট বিভাগীয় কমিশনার, সুনামগঞ্জের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী বরাবর লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। লিগ্যাল নোটিশের পরও বালু উত্তোলন বন্ধে প্রশাসন আইনি প্রদক্ষেপ না নেওয়ায় কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও নদীর তীর সংরক্ষণ চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়।
উক্ত রিট পিটিশন ২৫ সালের ২৭ অক্টোবর হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে শুনানি হয়। হাইকোর্ট বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন (বি আই ডব্লিউটি এ), পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর সিলেট কে বালু উত্তোলন বন্ধে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু হাইকোর্টের এই আদেশ বাস্তবায়ন না হওয়ায় প্রায় দুই সপ্তাহ ধরে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলৈতলী ও খানপুর মৌজার অংশে কুশিয়ারা নদীর তলদেশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এদিকে ইন্টিগ্রিটি ল চেম্বার্স এর লিগ্যাল নোটিশের জবাবে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ২৪ মে কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন বিষয়ে প্রতিবেদনের অনুলিপি প্রেরণ করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, গত ২১ মে, ২০২৬ ইংরেজি তারিখে, ৭৯৭ নং স্বারকে সহকারী কমিশনার ভূমি মো, মুহসিন উদ্দীন প্রতিবেদনে উল্লেখ করেন, কুশিয়ারা নদীর জগন্নাথপুর উপজেলার অংশে কোনো বালুমহাল নেই, জগন্নাথপুর উপজেলাস্থ কুশিয়ারা নদী হতে বালু উত্তোলনের জন্য কারও কোনো বৈধ অনুমতি নেই।
হাইকোর্টে রিটকারী জালালপুর গ্রামের জাহির আলী বলেন, কুশিয়ারা নদীর ভাঙ্গন থেকে এলাকাবাসীকে রক্ষা করতে এবং অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য উচ্চ আদালতে গিয়েও এলাকা রক্ষা করা যাচ্ছেনা, হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করেনি প্রশাসন। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, ইসলাম উদ্দিন বলেন, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অংশে মা এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানির তফসিলভুক্ত জায়গায় বালু উত্তোলনের অনুমোদন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code