শিরোনাম
জগন্নাথপুরে শিক্ষার্থীদের হাতে কলা দেওয়ার কথা থাকলেও পৌঁছায়নি কোনো স্কুলেই জান্নাতের নেয়ামত ও তার বর্ণনা! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন একজন প্রধানমন্ত্রীর ডজনখানেক উপদেষ্টা থাকে, শতাধিক লোক নিয়োগ থাকে, হ‍্যা – না বলার জন্য… রাষ্ট্রচিন্তক প্রভাবশালী কলামিস্ট,অথই নূরুল আমিনের ৫২ দফা বাস্তবায়ন হলে সমগ্র জাতির স্বপ্ন পূরণ হবে গোল্ডেন বল জয়ে রদ্রি, গোল-অ্যাসিস্ট ছাড়াই কেন বিশ্বকাপের সেরা? ​বানারীপাড়ায় যুবদল নেতাদের ওপর হামলা, হাসপাতালে ভর্তি মৌলভীবাজার হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে যৌথ বাহিনী জগন্নাথপুরে আইএফআইসি ব্যাংকের ‘সমৃদ্ধি নারী উদ্যোক্তা কর্মশালা’ অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ আয়োজনে মৌলভীবাজারে ‘দ্যা ক্যাম্পাস ভিউ’-এর বর্ষপূর্তি পালিত
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাষ্ট্রচিন্তক প্রভাবশালী কলামিস্ট,অথই নূরুল আমিনের ৫২ দফা বাস্তবায়ন হলে সমগ্র জাতির স্বপ্ন পূরণ হবে

সিলেট নিউজ ডেস্ক / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

সরকারকে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরো বড়ো বিপদের আশঙ্কা দেখা দিতে পারে! বারবার সরকার পলাবে আর বারবার দেশ পিছিয়ে যাবে,এরকম হওয়া কোনভাবেই কাম‍্য নয়। নিম্নলিখিত দ‍াবিগুলো যেকোন সরকার ইচ্ছে করলে তিন বছরের ভিতরেই করতে পারে। আমরা বিগত সরকার গুলোকে দেখেছি তারা লোক দেখানো উন্নয়নই বেশি করেছে। উন্নয়ন করতে হবে আপামর জনগণের কল‍্যাণে। যার প্রশংসা পাবে সর্ব মহল থেকে দেশ ও বিদেশের। একটি সরকারের সবচেয়ে গ্রহণযোগ্য কাজ করা উচিৎ। দেশের কাজ দেখে সমগ্র বিশ্বজুড়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীর সুনাম ছড়িয়ে যায় যেন নেলসন ম‍্যান্ডেলা ও মাহাথীর মোহাম্মদ এর মত।
১. শিক্ষা ব‍্যবস্থা নতুন রুপে সাজাতে হবে, দেশের সকল প্রকার শিক্ষা অবৈতনিক করতে হবে এবং সরকারি সকল প্রকার বৃত্তি বন্ধ করতে হবে। শিক্ষা শেষ করার সঙ্গে সঙ্গে সরকারি বা বেসরকারিভাবে কর্মসংস্থানের ব‍্যবস্থা করবে সরকার। কিন্ডারগার্ডেন স্কুল গুলোকেও সরকারি করতে হবে। এমপিও ভূক্ত প্রথা বাতিল করতে হবে। সকল বিদ‍্যাপীঠ এ একরকম শিক্ষাব্যবস্থা চালু থাকবে। মানে একরকম পাঠ‍্য পুস্তক থাকতে হবে। একান্তই যদি অন‍্য কোনো বিদ‍্যা কেউ শিখতে চায়। সেই ব‍্যবস্থাও স্কুল বা কলেজেই রাখা হোক।
২. দেশের তিন কোটি বেকার যুবক – যুবতির জন‍্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, যা ব‍্যাপক হারে জরুরি ভাবে।
৩. সারাদেশের যানজট নিরসন করতে হবে। জনগণের চলাচল দ্রুত হয় এমন ব‍্যবস্থা করতে হবে।
৪. ভূমিহীন,গৃহহীন ও ভাসমান জনগণের জন‍্য পূনর্বাসন করতে হবে। যার পরিমাণ প্রায় আড়াই কোটির সমান। এর কম পূনর্বাসন করলে হবে না।
৫. স্বাস্থ্য সেবা উন্নত এবং খরচ সীমিত রাখতে হবে।
৬. মৎস‍্য, পশু এবং পাখিদের জন‍্য অভয়ারণ‍্য ( নিরাপদ আশ্রয় ) করতে হবে। সবগুলো জেলার বিশেষ জায়গা সমূহে একযোগে।
৭. কৃষি জমি রক্ষা করার জন‍্য পরিকল্পিত ভাবে বসবাস ও বাসস্থান তৈরীর আইন করতে হবে। এবং সরকারিভাবে সারা দেশে পঁচিশ লাখ ঘর পরিকল্পিত ভাবে তৈরি করে দিতে হবে। নতুন দাম্পত্য জীবনে বসবাসের জন্য।
৮. বন‍্যা প্রতিরোধ করতে, দেশের খাল,ছোট ছোট নদী এবং মহাসড়কের আইলেন ঘেসে জলাশয় তৈরি করতে হবে পরিকল্পিত ভাবে। যার সীমা থাকবে শত বছর। এবং মাষ চাষের উপযুক্ত।
৯. অস্বচ্ছল প্রবাসীদের জন‍্য নিরাপদ আবাসন করতে হবে। প্রবাসীদের জন‍্য বিমানবন্দরে নিরাপত্তার ছাদরে ঢেকে দিতে হবে।
১০. টিসিপিসহ সকল প্রকার কার্ড প্রথা বাতিল করে অসহায় পরিবারগুলোকে আশ্রায়ন করে দিতে হবে।
১১. আইনশৃঙ্খলা আরো উন্নত করতে হবে। আইনশৃঙ্খলা উন্নত করতে গিয়ে ঘনঘন পুলিশ নিয়োগ নয়। বেকারত্ব কমলেই। কিশোরগ‍্যাং কমবে। কমবে চুরি,চাদাবাজী,মাদক।
১২. দেশের মামলাজট কমিয়ে শূণ্যের কোটায় আনতে হবে। আদালত প্রাঙ্গনে ঘুস বন্ধ করতে হবে। ভূমিহীন গৃহহীন ভাসমান যারা তাদের মামলা পরিচালনার জন‍্য সরকারি আইনজীবী থাকতে হবে। বিনা খরচে মামলা পরিচালনা সরকারকে করতে হবে।
১৩. সকল প্রকার ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারিভাবে দেয়া সকল প্রকার দান – অনুদান বন্ধ করতে হবে। ধর্ম যার বা ইবাদত যার যার,এখানে সরকার গচ্ছা দেয়া বোকার স্বর্গে বাস করার সমান।
১৪. সরকারি – বেসরকারি পতিত ভূমি শতভাগ চাষাবাদ করার আওতায় আনতে হবে। যেখানে যা চাষ হয়। তা করতে হবে।
১৫. সরকারি চাকরির ক্ষেত্রে চাকরির মেয়াদ ( নতুন নিয়োগে) বিশ বছর করতে হবে, বেতন কমিয়ে আনতে হবে এবং প্রমোশন প্রথা বন্ধ করতে হবে। সকল পদের জন‍্য নিয়োগ প্রথা চালু করতে হবে। অধিক বয়স বা শারীরিকভাবে অক্ষম যারা সরকারি চাকরি করছেন, তাদেরকে বাধ‍্যতামূলক অবসরে পাঠাতে হবে।
১৫. ভূমিহীন, গৃহহীন,ভাসমান জনগণের সন্তান জন্মের পরেই প্রতিটি সন্তানের জন‍্য এক লক্ষ টাকা সরকার দিতে ব‍াধ‍্য থাকবে। উক্ত টাকা সন্তানের বয়স আঠারো হওয়ার পর ব‍্যাংক থেকে উত্তলন করতে পারবে।
১৭. দেশের ছাত্র -ছাত্রীদের রাজনীতি বন্ধ করতে হবে, এবং এস এস সি পাশের পর থেকেই পার্টটাইম কাজ করার সুযোগ দিতে হবে। ( তবে ডিগ্রীধারীরা রাজনীতি করলে সমস্যা নেই )
১৮. দেশের প্রায় তিন লক্ষ দরিদ্র বা মধ‍্যবিত্ত যুবক যুবতিকে সরকারি খরচে বিয়ে এবং একযোগে পূনর্বাসন করে দিতে হবে।
১৯. দেশের প্রতিটি পৌরসভা বা উপজেলাকে সুপরিকল্পিতভাবে আধুনিক করতে হবে।
২০. দেশের সকল ইউনিয়ন বাজারগুলোকে সুরক্ষিত করতে হবে।
২১. জন্ম নিবন্ধন আইন বাতিল করতে হবে।
২২. বেশ কয়েকটি মন্ত্রণালয় এবং অধিদপ্তর বিলুপ্তি ঘোষণা করতে হবে।
২৩. প্রতিটা উপজেলায় ” উপজেলা উন্নয়ন ব‍্যাংক লি. ” এবং” উপজেলা বণিক ব‍্যাংক লি. নামে ব‍্যাংক প্রতিষ্ঠা করতে হবে। উক্ত ব‍্যাংক গুলোতে উপজেলার প্রতিটা প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ব‍াধ‍্যতামূলক একাউন্ট থাকতে হবে।
২৪. মিনারেল ওয়াটার ( হাফ লিটার বোতল) দশ টাকা করতে হবে।
২৫. ইউনিলিভারের সকল প্রকার পণ্যের দাম কমানোর নির্দেশ প্রদান করতে হবে।
২৬. গৃহ পালিত পশু – পাখি চুরি ( যেমন গরু,ঘোড়া, ছাগল,ভেড়া,হাস,মোরগ অন‍্যান‍্য পশু পাখি চুরি করার অপরাধে বা হত্যা করার অপরাধে অথবা প্রতারণার অপরাধে মৃত‍্যদন্ড আইন কার্যকর করতে হবে।
২৭. কারো ফসল চুরি বা নষ্ট করলে অন‍্যের জমি দখল করার অপরাধে মৃত্যুদন্ড আইন কার্যকর করতে হবে।
২৮. ঢাকা থেকে সরকারি সকল হাসপাতাল জেলা সদরে সরিয়ে নিতে হবে।
২৯. দেশের সকল প্রকার বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক বা সেন্টারের সাথে সরকারের বিনিয়োগ থাকতে হবে।
৩০. দেশের বেসরকারি পাবলিক পরিবহন থেকে ভ‍্যাট ট‍্যাক্স উঠিয়ে দিতে হবে। পাঁচ বছরের ভিতরে পাবলিক যানবাহনের ভাড়া না ভাড়ার শর্তে।
৩৩. সরকারি বেসরকারি সকল রেলওয়ের ভাড়া পঞ্চাশ ভাগ কমিয়ে আনতে হবে।
৩৪. দেশের উন্নয়ন কাজ যেমন রাস্তা, ব্রীজ,কালভার্ট করতে গিয়ে ঠিকাদারি প্রথা বাতিল করতে হবে। যে মন্ত্রণালয় বা অধিদপ্তরের অধিনের কাজ হবে, সেই অফিসের কর্মকর্তারাই তা রক্ষণাবেক্ষণ করবে।
৩৫. প্রতিটা উপজেলায় সকল প্রকার সরকারি- বেসরকারি সেবার অফিস গুলো এক ছাদের নীচে আনতে হবে। যা বহুতল ভবন নামে পরিচিত থাকবে।
৩৬. সচিবালয় থেকে শুরু করে সকল প্রকার সরকারি সেবা গ্রহণকারী জনগণের কাছ থেকে ঘুস মুক্ত বা দালাল মুক্ত করতে হবে।
৩৭. গরুর মাংসর দাম চারশ টাকা কেজি,ফার্মের মোরগ একশ টাকা এবং ফার্মের ডিম তিরিশ টাকা হালি করার মত সব রকম ব‍্যবস্থা সরকারের করতে হবে।
৩৮. ভাড়ায় চালিত অটোরিকশা, বাইক বিশেষ করে সিটি গুলো থেকে, শতভাগ বন্ধ করতে হবে এবং তাদের জন‍্য নিরাপদ কর্মসংস্থানের সুযোগ করতে হবে।
৩৯. বিদেশে টাকা পাচার শতভাগ প্রতিরোধ করতে হবে। অর্থ পাচারের অপরাধে মূত‍্য দন্ড আইন কার্যকর করতে হবে।
৪০. বছরে বিলিয়ন ডলারের পণ্য রফতানি করার ব‍্যবস্থা সরকারিভাবে করতে হবে।
৪১. পল্লী বিদ‍্যুত ও পল্লী বিদ‍্যুত সমিতির নামে নাটক বন্ধ করতে হবে। সারা দেশে সমান তালে অবিরাম বিদ‍্যুত সরবরাহ করতে হবে।
৪২. প্রতিটি বাজেটের টাকা অপচয় রোধ করতে হবে। কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে।
৪৩. বাংলাদেশের সকল নাগরিক এক সমানভাবে চলাফেরা করবে। এখানে কারা সংখ্যায় বেশি, কারা কম তা দেখা যাবে না এবং কারো কোনো ধর্মীয় আচার- আচরণ বা তাদের নিজস্ব কৃষ্টি কালচার বন্ধ করা যাবে না। নষ্ট করার পায়তারা করা যাবে না।
৪৪. আঠারো বছরের পর দেশের কোন নাগরিক যেন বেকার না থাকে,( শিক্ষিত বা অশিক্ষিত ) সেই রকম ব‍্যবস্থা সরকারকে করতে হবে।
৪৫. বিদেশী ঋণ নিয়ে উন্নয়ন করা ( রাস্তা ঘাট কালভার্ট ) এরকম সংস্কৃতি থেকে সরকারখে বেরিয়ে আসতে হবে শিঘ্রই।
৪৬. যেকোনো মূল্যে বাংলাদেশ ও ভারতের টাকার মান সমান করার প্রতিযোগিতা করতে হবে আগামী পাঁচ বছরের ভিতরে। তাহলেই প্রমাণ হবে দেশ এগিয়েছে।
৪৭. ভূমিহীন,গৃহহীন, ভাসমান বয়স্ক নারী পুরুষের জন‍্য চিকিৎসা সেবা শতভাগ ফ্রি করতে হবে।
৪৮. সরকারি নিয়োগে শতভাগ ঘুস প্রথা বন্ধ করতে হবে। ঘুস যত নষ্টের মুল।
৪৯. প্রবাসীদেরকে মুক্তিযোদ্ধাদের সমান, সম্মান দেয়ার আইন করতে হবে।
৫০. সরকারের পক্ষ থেকে কৃষি খাতে সহযোগিতার জন‍্য ভূর্তকি নয়,সরাসরি কৃষকদের হাতে অর্থ তোলে দেয়ার উদ্যোগ নিতে হবে। সরকারি ডিলার প্রথা বাতিল করতে হবে।
৫১. ব‍্যাংক তথা বিভিন্ন এনজিও’র ঋণের ক্ষেত্রে লাভের হার কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে।
৫২. সংরক্ষিত আসন বাতিল করে সরাসরি নির্বাচনের মাধ‍্যম সৃষ্টি করতে হবে।
বিঃ দ্রঃ উপরে উল্লেখিত দাবি সমূহ বাস্তবায়ন করতে সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছেন রাজনৈতিক বিশ্লেষক অথই নূরুল আমিন। তিনি বলেন, জনগণের সুবিধা হবে। তাদের জীবন মান উন্নত হবে। এরকম অসংখ্য কাজ করতে সরকারের তেমন বড় অংকের বাজেটের প্রয়োজন নেই। দরকার কাজের সচ্ছতা আন্তরিকতা এবং ইচ্ছে শক্তি।

Manual2 Ad Code

দিদারুল আলম বক্স
স্টাফ রিপোর্টার
সমবায় কণ্ঠ, ঢাকা

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code