শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

​জুন মাসে বিদ্যুৎ বিল দ্বিগুণ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জিগীষা মানবিক পার্টির

সিলেট নিউজ ডেস্ক / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

Manual4 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি:

​তারিখ: ২৪ জুলাই, ২০২৬

​গত জুন মাসে দেশের সাধারণ গ্রাহকদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে—কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ বা তার চেয়েও বেশি—বৃদ্ধি পাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে জিগীষা মানবিক পার্টি। দলটির চেয়ারম্যান নূর হোসাইন এক বিবৃতিতে বলেছেন, বর্তমান অর্থনৈতিক সংকটের এই সময়ে জনগণের ঘাড়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়।

​বিবৃতিতে নূর হোসাইন বলেন, “ইতিমধ্যেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ ও খেটে খাওয়া দিনমজুররা দিশাহারা। এর মধ্যে কোনো ধরনের পূর্বঘোষণা বা যৌক্তিক কারণ ছাড়াই হঠাৎ করে বিদ্যুৎ বিল দ্বিগুণ হয়ে আসা সাধারণ মানুষের ওপর মরার ওপর খাঁড়ার ঘা। এটি অত্যন্ত অমানবিক এবং জনস্বার্থবিরোধী এক সিদ্ধান্ত।”

Manual7 Ad Code

​তিনি আরও বলেন, যেখানে সরকারের দায়িত্ব জনগণের জীবনযাত্রাকে সহজ করা, সেখানে এ ধরনের ভৌতিক ও অসহনীয় বিদ্যুৎ বিল সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। সাধারণ গ্রাহকরা এমনিতেই মুদ্রাস্ফীতির চাপে জর্জরিত, তার ওপর এই অতিরিক্ত বিলের বোঝা তাদের পিঠ দেওয়ালের ঠেকিয়ে দিয়েছে।

​দাবি ও হুশিয়ারি:

জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান অবিলম্বে এই অযৌক্তিক ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের তদন্ত করে তা বাতিল বা সংশোধন করার জোর দাবি জানান। অন্যথায় সাধারণ জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

Manual5 Ad Code

​সংবাদ প্রেরক:

Manual4 Ad Code

দপ্তর সেল

জিগীষা মানবিক পার্টি

Manual4 Ad Code

যোগাযোগ – ০১৯২০৮১৩০২৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code