শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু

Satyajit Das / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লেপ্রসি (কুষ্ঠ) রোগ নির্মূলে নিয়মিত ফলোআপ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শনিবার (২৫ জুলাই) রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগান,৮ নম্বর বস্তি ও মোগলাম বস্তি এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

Manual2 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,কর্মসূচির আওতায় নতুন শনাক্ত ৪ জন লেপ্রসি রোগীকে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় এবং নিয়মিত ওষুধ সেবন,চিকিৎসা সম্পন্ন করার গুরুত্ব ও রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত কাউন্সেলিং করা হয়। একই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের মধ্যে কুষ্ঠরোগের কোনো উপসর্গ রয়েছে কি না তা যাচাই করা হয়। প্রয়োজনে দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।

স্বাস্থ্য সহকারী ও যক্ষা-কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী বাঁধন আচার্য্য জানান,নতুন শনাক্ত হওয়া চারজনের মধ্যে রয়েছেন ৮ নম্বর লাইনের ৪৫ বছর বয়সী এক নারী,২ নম্বর লাইনের ৭০ বছর বয়সী এক ব্যক্তি,মোগলাম চা বাগানের ৬৫ বছর বয়সী এক ব্যক্তি এবং উদনাছড়া চা বাগানের ২৫ বছর বয়সী এক নারী। তাদের চিকিৎসা শুরু হয়েছে।

তিনি আরও জানান,বর্তমানে শ্রীমঙ্গল উপজেলায় মোট ৩১ জন লেপ্রসি রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে পূর্বে শনাক্ত ৮ জন রোগী সফলভাবে চিকিৎসা সম্পন্ন করে সুস্থ হয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন,“লেপ্রসি সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ। সময়মতো শনাক্ত করে নিয়মিত ওষুধ সেবন করলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাই কুষ্ঠরোগ নিয়ে কোনো ভয় বা সামাজিক কুসংস্কার নয়,বরং উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে এসে পরীক্ষা ও চিকিৎসা নেওয়া জরুরি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লেপ্রসি রোগ নির্মূলে নিয়মিত মাঠপর্যায়ে ফলোআপ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

Manual4 Ad Code

উল্লেখ্য,লেপ্রসি বা কুষ্ঠরোগ একটি দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ,যা Mycobacterium leprae জীবাণুর কারণে হয়। এ রোগ মূলত ত্বক,প্রান্তীয় স্নায়ু, চোখ ও শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) লেপ্রসিকে অবহেলিত ট্রপিক্যাল রোগ হিসেবে চিহ্নিত করেছে। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির ড্রপলেটের দীর্ঘমেয়াদি সংস্পর্শে এ রোগ ছড়াতে পারে। ত্বকে ফ্যাকাশে বা লালচে দাগ, সংবেদনশক্তি কমে যাওয়া, চামড়া মোটা হয়ে যাওয়া এবং স্নায়ু ফুলে যাওয়া লেপ্রসির অন্যতম প্রধান লক্ষণ।

Manual1 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code