বিশেষ প্রতিনিধি:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২৬-এ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে জাকিয়া চৌধুরী মীম।
জাকিয়া চৌধুরী মীম আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক শিক্ষক সমিতি (পিটিএ)-এর সভাপতি মো. জোসেপ আলী চৌধুরীর একমাত্র কন্যা।
সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর মীমের এই সাফল্যে পরিবার,শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
মেয়ের ফলাফলে সন্তোষ প্রকাশ করে মো. জোসেপ আলী চৌধুরী বলেন, “আলহামদুলিল্লাহ। আমি স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন,যেন সে আগামীতে আরও ভালো ফলাফল করতে পারে এবং লেখাপড়ায় আরও উন্নতি করতে পারে।”
তিনি মেয়ের ভবিষ্যৎ শিক্ষা ও জীবনের সাফল্যের জন্য সবার দোয়া কামনা করেন।
সিলেট নিউজ২৪/এসডি.